somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফলোয়ার যোদ্ধা

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার সবচেয়ে দারুণ সময় কাটে নবম-দশম শ্রেণীতে। একদিন বন্ধু ইফতেখার নিয়ে এলো নাট-বল্টু নামে একটা বই। বইটা লেখা মুহম্মদ জাফর ইকবালের। জানতাম না তার সম্পর্কে, কিংবা তার লেখা সম্পর্কে।

এই বইটা এতো ভালো লেগেছিলো, তারপর অমর বইঘর থেকে বই ভাড়া আনতাম। প্রতিটা বই ১০ টাকা করে ভাড়া। বন্ধু সাজিদ কলেজিয়েট এ পড়তো। ও স্কুলে গেলে এনে দিতো। টিফিনের টাকা বাঁচিয়ে বই কিনতাম। আবার বই ফেরত দিয়ে নতুন বই আনাতাম।

সেই থেকে বই হয়ে যায় এক পরম বন্ধু। ধীরে ধীরে বিভিন্ন বই পড়া শুরু করতে লাগলাম। আর আমার একটা নতুন জগৎ বাড়তে লাগলো।

এক সময় কবিতা লেখা শুরু করলাম। ছোট গল্প লেখা শুরু করলাম। ২০১৫ এবং ২০১৮ তে বইমেলায় গল্প বের হলো যৌথ।

সময়টা খুব দুরন্ত কাটছে।সেই অসাধারন বইটা আমার হাতে না এলে হয়তো আমার ছেলেবেলাটা সুন্দর হতো না। ক্লাসের বইয়ের ভাঁজে কিংবা ক্লাস চলাকালীন কোলের উপর গল্পের বই রেখে পড়া হতো বই। অনেকবার ক্লাসে ম্যাডামের হাতে ধরা খেয়েছি। ম্যাডাম কেড়ে নিয়েছেন বই। পরদিন বই ফেরত দিয়ে সেই ম্যাডামই বলে, আমার জন্য আরো বই আনবি। গল্পটা ভালো ছিলো।

পরে জানতে পারলাম জাফর ইকবাল একজন শিক্ষক। কথা বলছিলাম ২০০৮ সালের কথা। এরপর কতোগুলা দিন কেটে গেলে,ওনার সাথে দেখা হলো ২বার,কথা হলো।

ওনাকে একটা প্রোগ্রামে ছোট একটা মেয়ে প্রশ্ন করেছিলো,স্যার আপনার নামে অনেক কথা শুনি, আপনি নাকি নাস্তিক?

স্যার বললেন, বিশ্বাসটা মনে। আসলেই তখন একটা বিষয় কাজ করতে লাগলো, আমি কি আস্তিক নাকি নাস্তিক। যদি আস্তিক ই হই আমি কি কারো কাছে এই প্রমাণটা দিতে পারবো? হুম হয়তো পারবো, সব ভালো কাজ আর নামাজের মাধ্যমে। আচ্ছা এতোসব করার পরও যদি আমার মন কলুষিত থাকে ! এটা তো কেউ দেখছে না,একমাত্র আল্লাহ ছাড়া !
তাহলে আমাকে হুট করেই কি বলা যাবে আস্তিক নাকি নাস্তিক !

হুম, আমি জাফর ইকবালের প্রচুর বই পড়তাম এখনও সময় পেলে পড়ি। কারণ তিনি আমার শৈশবাটা অনেক সুন্দর করে দিয়েছেন। তার প্রতি এমনিতেই রেসপেক্টটা বেশী।

আমি তপু বইটা পড়ে মনটা ভিজে উঠছে, কিংবা অনেকে বইটা পড়া শেষে কান্না করেছে।এমন কেউ নেই যে বইটা পড়ে হেসেছে, সবাই তপুর দুঃখে কেঁদেছে,পরে বিজয়ে হেসে, কেঁদে দিয়েছে।

আমাদের আদর্শটা দিন দিন নিতিয়ে পড়ছে। এজন্য অনেক লেখককে আজ হামলার শিকার হতে হচ্ছে। নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

অনেক ঝড় আসবে, ঝড় কেটে যাবেই। পিছে আছে হাজারো ফলোয়ার যোদ্ধা। ভালো থাকুক মনে গেঁথে থাকা প্রিয় সব লেখকেরা...

সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:২৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×