somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নদীর মোহনা
গল্প শুনতে ভালবাসি। ভাল না লাগলে দূরে কোথাও হারিয়ে যাই। নদীর মোহনা যুক্ত হয়েছে ব্লগে। এবার ইচ্ছে মত জমিয়ে আড্ডা হবে।আমাকে খুজে যাওয়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন, নিরন্তন কামনা।

একটি অসমাপ্ত কবিতা

২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে মিষ্টি রোদে ঘুমটা ভেঙে মনটা কেমন ভিষন্ন হয়ে উঠে। অদৃশ্য ধোয়াটে ভাবনা গুলো দোল খেতে থাকে মনের ভিতর। চায়ের কাপটায় চুমুক দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাষ ফেলি। বিষন্নতা আর হতাশার এই দীর্ঘ নিঃশ্বাষ হালকা করতে পারে না বোকের ভিতর গভীর ভাবে জমে থাকা বহু দিনের অবসাদকে। আনমনা হয়ে খেতে থাকি সকালের নাস্তা। চায়ের কাপে ভিজিয়ে রাখা বিস্কিটটা হয়তো এক সময় গলে পড়ে যায় সেদিকে লক্ষ রাখা হয়নি। তারপর হয়তো পকেট থেকে লাইটার বের করে একটা সিগারেট ধরাই। নিকোটিনে তিব্র গন্ধ সাময়িক সময়ের জন্য হলেও চিকিৎসিত করে তুলে। ভিষন্নতা খুজে পাইনা তখন। একসময় হয়তো কলম ধরি তোমার জন্য একটি কবিতা লিখব বলে। কিন্তু কলমে কালি শেষ হয়ে যায়, তারপরো একটা ভাল কবিতা লিখা হয়ে উঠে না তোমার জন্য।

গভীর রাত পর্যন্ত জেগে থাকি একটি কবিতা লিখব বলে। চিন্তা করি, উত্তাল সাগর কেমন করে ঢেউ তুলে সমুদ্রকে তার ভালবাসায় আচ্ছাদিত করে রেখে চলছে। তোমাকে ঢেউ ভেবে লিখে ফেলি একটা কবিতা। কিন্তু তা আর ভাল কবিতা হয়ে উঠে না। আমার ঢেউ গুলি সাগরের ঢেউয়ের মত গর্জন করতে পারে না। কেমন নির্জিব হয়ে যায় প্রশান্ত তীর গুলো। ছিড়ে ফেলি সেটা। পৃষ্টার পর পৃষ্টা ছিড়ে ফেলা কবিতা ডাষ্টবিনের ঝুড়ি ভরে যায়, ডজন ডজন কলমের কালি শেষ হয়ে যায়, তবুও একটা ভাল কবিতা লিখা হয়ে উঠে না তোমার জন্য।
আমি তো ঘাসফুল নিয়ে অনেক ভেবেছি। ধবধবে ফোটে থাকা হাসনা-হেনাকে নিয়ে কত ভেবেছি। সুগন্ধি গোলাপ ফুলের দিকে তাকিয়ে কত দিন ঠায় দাঁড়িয়ে রয়েছি। ভ্রমর গুলোকে দেখেছি কিভাবে ভালবাসা দিয়ে মধু আহরন করতে। কোয়াশা ভেজা শীতের সকালে খালি পায়ে কত হেটেছি শুধু একটা কবিতা লিখব বলে। ঝুম বৃষ্টিতে ছাদে রেলিং ধরে কত দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছি। কত রোমাঞ্চকর কল্পনা করেছি তোমাকে নিয়ে। একা একা কত পুর্নিমার রাত্র কাটিয়ে দিয়েছি চাদের দিকে তাকিয়ে। চাদের দিকে তাকিয়ে হয়তো অনেক মহা কবি ভালবাসার অনেক কবিতা লিখে গেছে। কিন্তু আমি দু'টি লাইনও লিখতে পারছি না তোমার জন্য।

আমাদে সম্পর্কটা তো ধোয়াটে। কত দুরত্বে আমরা দুজন দাঁড়িয়ে আছি। কখনো হয়তো আমাদে দেখা হয় না, বা হয়তো কখনো খুব কাছে আসি কিন্তু কথা হয়না আমাদের। হয়তো কখনো দূর থেকে তোমার খিলখিল হাসি শুনে যাই। এত দুরত্বে থাকলে কি একটা ভাল কবিতা লিখা যায়!
কত রাত ধরে ভাল ঘুম হচ্ছে না। বিছানার মধ্যে ছটফট করে কাটিয়ে দিচ্ছি দিন গুলো। কত কবির কবিতা পড়েছি। শুনেছি কত প্রেমিকে ভালবাসার কথা। কিন্তু কোন কিছুই আমার হাতকে শক্তিশালি করতে পারছে না। তাহলে কি আমি ব্যার্থ হয়ে যাব! নাহ, একটা কবিতা লিখতে না পারার বেদনা তো আমি সইতে পারব না।
হয়তো আজও লিখা হয়ে উঠবে না একটা কবিতা। হয়তো আর কোনদিন হবে না। শরির কেমন ঝিম ঝিম করছে। অন্ধকার আমাকে গ্রাস করে ফেলেছে। পৃথিবী আমাকে বিদায় জানাচ্ছে। সল্প সময় তাড়া দিচ্ছে আমাকে। কলমের কালি শেষ হয়ে যাচ্ছে, বাজারে কোনো কলম নেই। খাতার পৃষ্টা শেষ হয়ে যাচ্ছে, বাজারে কোনো খাতা নেই। সিগারেটের প্যাকেটটা খালি হয়ে গেছে। বিদায় বেলা লিখে গেলাম দু'টি লাইন। অসাপ্তত কবিতা। জানি কোনদিনও কেউ পড়তে আসবে না এই লাইন গুলো। তারপরো বেচে থাক আমার অসমাপ্ত কবিতাটি-
জোৎস্না মাখা কোন এক রাতে
বা কোন এক শুন্য গ্রহে
যেখানে নেই কেউ,
হাতটা যদি ধরি তোমার।
তুমি কি হেসে দিবে।
যদি বলি ভালবাসি তোমায়,
তুমি কি রাগ করবে।
তুমি কি অবাক হবে,
যদি বলি মরতে পারি তোমার জন্য।

সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×