somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

parvaj
জিবনটা আসলেই অনেক সুন্দর!এতো বেশি সুন্দর যে, মাঝে মাঝে অসহ্য লাগে।যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না। স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি। কবে হবে এর শেষ মরন এলেই বুঝি।

প্যারিস হামলা/ ৩য় বিশ্বযুদ্বের আগমনি বার্তা কি?

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল প্যারিসে হামলার পর থেকে একটা জিনিস মাথায় ঘুরছে। সারাদিন এই ভাবনাই মনের গহীনে উঁকি দেয়, যে আইএস জঙ্গী আমেরিকার সৃষ্টি সেই জঙ্গী বাহিনী কেন আমেরিকার দোস্ত ফ্রান্সকে আক্রমন করতে গেলো। কিভাবে ফ্রান্সের নিরাপত্তা বেষ্টিনী ভেঙ্গে অনেকগুলো অস্র গোলা বোমা নিয়ে জঙ্গী বাহিনী প্রবেশ করলো। সিসি ক্যামেরাগুলোর কি হয়েছিল? কোথায় ছিলো নিরাপত্তা বেষ্টনী?

মনের গহীনের প্রশ্ন আর তথ্য উপাত্ত নতুন কিছু কথা মনে করিয়ে দিচ্ছে। আপনাদের মনে আছে টুইন টাওয়ার এর কথা, ১১ই সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলা হলো। দুইটা বিমান মাঝখান থেকে ঢুকে পুরা ভবন কিভাবে মাটির সাথে গুঁড়িয়ে দেয় তা আজো কারো মাথায় আসছেনা, তবে সে হামলায় যে আমেরিকার লাভ হয়েছে তা আজ প্রমানিত। এই টুইন টাওয়ারের ছুতা ধরে আমেরিকা ইরাক আক্রমন করে বসলো। পুরো মধ্যপ্রাচ্য নরকে পরিনত হলো, সে যুদ্ধ আজো থামেনী। আজো প্রতিদিন হাজার হাজার মুসলিম নরনারী লাঞ্চিত হয়,আবু গারিব কারাগারে পিশাচ নরপশুরা মুসলমানের দেহ নিয়ে উল্লাস করে, আজো বাগদাদের ঘরে ঘরে আমেরিকার সৈন্যরা নিরিহ বাগদাদীদের ধর্ষন করে, মায়ের সামনে মেয়েকে,মেয়ের সামনে মা'কে। কেউ তাদের রুখবার নেই, কেউ কিছু বলার নেই।

যে ওসামার বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ করেছে বলে জানাচ্ছে সেই ওসামা কিন্তু আমেরিকারই সৃষ্টি। আবার এই আইএসও কিন্তু আমেরিকার সৃষ্টি।

ফ্রান্সে হামলা করা হলো, কিছু নিরিহ মানুষ মারা গেলো। কিন্তু দিনশেষে লাভ কিন্তু আমেরিকা আর তার মিত্র ফ্রান্সের। এ ছুতোয় তারা মধ্যপ্রাচ্য আক্রমন করে বসবে, বলবে আইএসকে শিক্ষা দিতেই আমরা সিরিয়া আক্রমন করছি, শুরু হবে আবার লুট তরাজ লিবিয়ার তেল,মাটির নিচের সব সম্পদ। মাঝখানে রাশিয়াকে একটা টাইট দেয়া যাবে।

আরেকটা কথা এই যে শ'খানেক লোক মারা গেলো, ফিলিস্তিনে কিন্তু প্রতিদিন এরচেয়ে বেশী শিশুকে হত্যা করা হয়,আমেরিকান সেনারা ইরাকে এর চেয়ে বেশী মানুষ প্রতিদিন হত্যা করে। কই তখন তো বারাক ওবামা কিংবা বিশ্ব নেতৃবৃন্দকে এতোটা উদগ্রীব হতে দেখিনা। তখন কেন বিশ্বজুড়ে নিন্দার ঝড় দেখিনা? মুসলমানের রক্ত কি এতই মূল্যহীন? প্রশ্ন রইলো পাঠকের কাছে।

ফ্রান্স আমেরিকার ভয়ংকর খেলা চলছে, ৩য় বিশ্বযুদ্ধ শুরু হওয়া এখন সময়ের ব্যপার। চারদিকে বাজছে যুদ্ধের দামামা। একদিকে আমেরিকা ও তার মিত্ররা অন্যদিকে রাশিয়া,ইরান,চায়না ব্লক। জানিনা কি পরিনতি অপেক্ষা করছে বিশ্ববাসীর জন্য।

তবে আমার মতে এ সব কিছুর জন্য দায়ী মুসলমানেরা,তারা তাদের কোরআন ভুলেছে,নবীর হাদিস ছেড়েছে, ভুলেছে তাদের অতীত ইতিহাস।

জানিনা আর কতদিন অপেক্ষা করতে হবে তারিক বিন জিয়াদ কিংবা সালাহউদ্দিন আইয়ূবীর। নাকি ইমাম মাহদি আসার সময় ঘনিয়ে এসেছে, অপেক্ষায় আছি মহামহিমের সিদ্ধান্তের।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×