somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোপ

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খ্রীষ্টানদের সবচেয়ে মর্যাদাবান পদটি হলো পোপ। দুনিয়ার বুকে যত শক্তিশালী কিংবা ধনী খ্রীষ্টান আছেন তারা এ পোপের সামনে পুরোই মূল্যহীন। পোপকে বলা হয় সরাসরি স্রষ্টার প্রতিনিধি। এটি এমন যে খ্রিষ্টানরা মনে করে স্রষ্টা দুনিয়াতে আসতে পারেন না বলে পোপকে পাঠিয়েছেন। তিনি তাঁদের সকল পাপ মোচন করেন, সকল দুঃখ দূর করেন। পোপের নিবাস হলো ভ্যাটিকান সিটি, এই ভ্যাটিকান সিটি ইতালীর রোম শহরে অবস্থিত। কিন্তু আসল কথা হলো এটি ইতালীর মধ্যে হলেও ভ্যাটিকান স্বাধীন একটি দেশ। এ দেশের প্রধান ও কিন্তু পোপ।

বর্তমান পোপ হলে ফ্রান্সিস, তিনি ২০১৩ সালে পোপের দায়িত্ব গ্রহন করেন। তাঁর দায়িত্বের শুরু থেকেই তিনি চেষ্টা করছিলেন মুসলিমদের সাথে ভাতৃত্বপূর্ন সম্পর্ক তৈরী করতে। গত ২৫ শে মার্চ ব্রাসেলস এবং প্যারিস হামলার পর বিশ্বব্যাপী মুসলিম এবং শরণার্খীদের স্থান দেওয়ার বিরোধী অনুভূতি সৃষ্টির মুহূর্তে অভিবাসীদের পা ধুয়িয়ে দিলেন পোপ ফ্রান্সিস। ইস্টার সানডে ( যীশু ক্রশবিদ্ধ হবার দিন) উপলক্ষে বৃহস্পতিবার ইতালীর কাস্টেলনুভো ডি পোর্টোতে পোপ মুসলিম অভিবাসীদের পাঁ ধুইয়ে দেন এবং পায়ে চুমু খান।

খ্রীষ্টান বিশ্বাস অনুযায়ী ক্রশবিদ্ধ হওয়ার আগে যিশু খ্রিষ্ট তার শিষ্যদের পাঁ ধুইয়ে দেন এবং এরপর থেকে ইস্টার সানডের আগের বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে আসছে এ প্রথা।

----------------------------------

নাহ কোন খ্রিষ্টানদের প্রচারে নামিনি, শুধু বলতে চাই অন্য ধর্মের মানুষদের কাছে টেনে আনার দিক্ষা তো আমার মদিনা ওয়ালার, সে দীক্ষা আজ গ্রহন করেছে খ্রীষ্টানেরা, আর তাইতো দুনিয়ার বুকে অন্যতম খ্রীষ্টান দেশ নরওয়ে এবং নেদারল্যান্ডে আসামীর অভাবে জেলখানা বন্ধ করে দিতে হয়। অথচ যে আমাদের জন্য আমার দয়াল মদিনায় বসে প্রতিনিয়ত কাঁদেন সেই আমাদের মুসলিম দেশে জেলখানা ভরে উঠেছে আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান নামের মানুষদের দিয়ে। ক্বাবা শরীফের সামনে দাঁড়িয়ে আমরা মিথ্যা বলি, আল্লাহর নামে কসম করে মিথ্যা বলি। অন্যধর্ম তো দূরের কথা, নিজের ধর্মের মানুষকেই কাফির মুশরিক ফতোয়া দিয়ে তৃপ্তির ঢেঁকুর গিলি। কিন্তু কখনো চেষ্টা করিনা তাঁদের বুকে টেনে নিতে।

------

এতো সব হানাহানি, ধ্বংসযজ্ঞ আর ফতোয়ার অত্যাচারে দিকভ্রান্ত আমি শুধু আকাশের দিকে তাকাই আর দুনিয়ার মালিক কে বলি , ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ।

সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০২

লিখেছেন রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২



আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

কিছু কিছু স্মৃতি ভুলার মত না।

লিখেছেন নাহল তরকারি, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:১৯

আমি এসএসসি পরীক্ষা দিয়েছি ২০১১ সালে। ঐ পরীক্ষার এক মাসের কথা এখনো মনে পড়ে। ১ম পরীক্ষার সময় খাতা পাওয়া, রোল নাম্বার লেখা, প্রশ্ন হাতে পাওয়া এগুলো এখনো মনে পড়ে। মাজে... ...বাকিটুকু পড়ুন

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

×