somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

parvaj
জিবনটা আসলেই অনেক সুন্দর!এতো বেশি সুন্দর যে, মাঝে মাঝে অসহ্য লাগে।যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না। স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি। কবে হবে এর শেষ মরন এলেই বুঝি।

পীরানে পীরের দৃষ্টিতে শব ই বরাত :আসুন, অবারিত রহমতের এ সুযোগ লুফে নিই।

২২ শে মে, ২০১৬ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিসমিল্লাহির রাহমানির রাহিম
----------------------
পীরানে পীর,গাউসুল আযম দস্তগীর, আবদুল কাদের জিলানী (রা) ' তাঁর বিখ্যাত কিতাব গুনিয়াতুত তালেবীনে শবে বরাত প্রসঙ্গে বলেন, আল্লাহ্ পাক শবে বারাতের রাতে প্রকাশিত হন,কেননা এ রাত নির্দেশের ফয়সালার, ক্রোধের ও সন্তুষ্টির, কবুলের ও প্রত্যাখ্যানের, নৈকট্যের ও দূরত্বের, সৌভাগ্যের ও দুর্ভাগ্যের,মর্যাদার ও পরহেজগারির রাত। শবে বরাত ফেরেস্তাদের ঈদের রাত। আমাদের ঈদ দিন,আর ফেরেস্তাদের রাতে, কারণ, আমরা রাতে ঘুমাই, কিন্তু ফেরেস্তাদের ঘুম নাই।
তিনি বলেন, লাইলাতুল বারাত (ভাগ্য রজনী /বিচ্ছেদের রাত) নামকরনের কারন হলো, এই রাতে দু'ধরনের বারাত বা সম্পর্কচ্ছেদ ঘটে, ১, অপরাধীরা আল্লাহর রহমত থেকে (যদি তওবা না করে), আর, ২, আল্লাহর প্রিয় বান্দারা পার্থিব অপমান, লান্ঞ্চনা থেকে। (গুনিয়াতুত তালেবীন, --৩৬৫)
হাদিসে এসেছে, ---এ রাতে সকল নবাগত সন্তানের নাম লেখা হয়, যারা পরবর্তি বছর জন্ম নেবে, এ রাতে ঐ সকল লোকের তালিকা তৈরী হয়, যারা পরের বছর মৃত্যুবরন করবে। তাছাড়া, সৃষ্টিকুলের রিজিক বন্টন হয় এ রাতে, এবং মানুষের আমলনামা এ রাতেই উর্ধজগতে উঠানো হয় ( ঐ, পৃ ৩৬৪)।
তিনি হাদিস শরিফের উদ্ধৃতি দিয়ে বলেন, শাবান মাসে রমজানের অবারিত কল্যান ও বরকতের বহুমুখী দরজা খুলে দেওয়া হয়।
গাউসে পাক বলেন, শা'বান শব্দে পাঁচটি অক্ষর আছে, -----এর,
শীন --হলো শরফ, বা মর্যাদা,
আঈন ---উলুব, বা উন্নত মর্যাদা, বা উন্নতির বাহন,
বা ---পূর্ণতা ও নেক আমল,
আলিফ ---উলফত, আল্লাহ ও বান্দার মধ্যে ভালোবাসা, বান্দায় -বান্দায় ভালোবাসা, প্রবনতা,
নূন ----নূর, বুঝানো হয়েছে। ( ঐ) ,
অর্থাৎ মানুষের অন্তরে এ মাসের ইবাদাতের কারণে নূর সৃষ্টি হবে, মর্যাদা বাড়বে, মূমিন উন্নতির চরমে পৌঁছবে, পূর্ণতা পাবে, বিশেষত আল্লাহর প্রেম ও নৈকট্যে যেতে সহায়ক হবে এ মাস, বিশেষত এর ১৪ তারিখ দিবাগত রাত, শবে বরাত রাত।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৬ দুপুর ২:১১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×