আমি প্রায় মানুষ কে জিজ্ঞেস করি যে, আপনি রাজনীতি করেন? বেশির ভাগের উত্তর হছে জ্বী না, আমি রাজনীতি করি না। যদি জিজ্ঞেস করি কেনো আপনি রাজনীতি করেন না? তখন তারা বলে, রাজনীতি খুব ই নোংরা জিনিস। ভালো মানুষ কখন ও রাজনীতি করে না। এ জন্য রাজনীতি করি না।
এখন আমার কথা হলো, সব ভালো মানুষ যদি রাজনীতি সম্পর্কে এ রকম ধারণা নিজের মধ্যে পোষে রাখে তাহলে চোখ বন্ধ করে বলা যায় যে, অদূর ভবিষ্যতে রাজনীতি আর রাজনীতি থাকবে না। নোংরা নীতি তে পরিণত হবে। আর এ জন্য দায়ী থাকবো আমরা সবাই। কারণ কোনো কিছু ই শুরু তে খারাপ থাকে না। যদি না মানুষ সেটা কে খারাপে পরিণত না করে।
ব্যক্তিগত ভাবে আমি মনে করে বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষের উচিত রাজনীতি তে আসা। নিজের অভিমত প্রকাশ করা। ভালো টা কে গ্রহণ করা, খারাপ টা কে বর্জন করা। সাথে সাথে দেশের জন্য ভালো, সমাজের জন্য ভালো এ রকম বিষয় সম্পর্কে সাধারণ মানুষ কে জানানো। তাহলে আমাদের এই দেশ উন্নতি লাভ করতে পারবে। তখন কিন্তু এ কথা বলার আর সুযোগ থাকবে না যে, ভালো মানুষ রাজনীতি করে না। বরং বলতে হবে রাজনীতি করেই এখন ভালো মানুষে। যেখানে খারাপ মানুষের কোনো স্থান নেই।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




