আমাদের সবসময় উচিৎ মূখ্য বিষয় টা কে গুরুত্ব দেওয়া।এই ধরেন, এক দিনের জন্য আপনি কোথাও ঘুরতে গেছেন বন্ধু-বান্ধব নিয়ে। সাধারণত আমরা একদিনের জন্য কোথাও ঘুরতে গেলে দুপুরের খাবার টা ঐ জায়গা সংলগ্ন কোনো হোটেল বা রেষ্টুরেন্ট এ খেয়ে থাকি। যখন ই আমাদের এই ধরণের হোটেল বা রেষ্টুরেন্ট এ খেতে হয় দুপুরের খাবার, তখন মাঝে মাঝে দেখা যায় কোনো কোনো জায়গার হোটেল বা রেষ্টুরেন্ট গুলো প্রয়োজনের তুলনায় সঠিক ভাবে সেবা দিতে পারে না। এর একটা কারণ ও আছে। সেটা হলো, আমাদের দেশে এমন কিছু যায়গা আছে দেখার মত যেখানে পর্যটকদের খাবারের জন্য প্রয়োজনের তুলনায় হোটেল/রেষ্টুরেন্ট কম। তো, এই ধরণের জায়গা গুলোতে যদি কখনো যাওয়া হয়, অথবা এমন কোনো জায়গায় গেলেন যেখানে খাবার হোটেলের সংখ্যা কম, অথবা হোটেল গুলো প্রয়োজনের তুলনায় সেবা দিতে পারছে না, তখন আমাদের উচিৎ হবে সে গুলো কে আমলে না নিয়ে যে সেবা অথবা যতটুকু সেবা দিচ্ছে সে গুলো কে সঠিক ভাবে ব্যবহার করা অন্তত ঐ দিনের জন্য হলেও। বিষয় টা নিয়ে লিখার কিছুই ছিলো না। কিন্তু লিখলাম এ জন্য যে, কিছু দিন আগে আমি আর আমার কিছু ফ্রেন্ড একটা যায়গায় ঘুরতে গেলাম। দুপুরের খাবারের জন্য একটা হোটেল এ ডুকলাম সেখানকার।কিন্তু সে হোটেল এ আমাদের প্রয়োজনের তুলনায় খাবার সরবরাহ করা হচ্ছিলো খুব ই ধীর গতিতে। এতে করে কেউ বেশি খেতে লাগলো আবার কেউ একেবারেই কম। যারা কম খাচ্ছিলো তারা তাদের চাহিদা মত খাওয়ার জন্য খাওয়ার মাঝেই অপেক্ষা করছিলো। ব্যাপার টা ঐ সময়ের জন্য মোটেই ভালো দেখাচ্ছিলো না। কারণ, সবাই যদি মিলে মিশে খাবার গুলো খেত, তাহলে ঐ অবস্থার সৃষ্টি হতো না। ওই সময় আমাদের সবার উচিৎ ছিলো খাবার গুলো সবাই ভাগ করে খাওয়া। সবচেয়ে বড় কথা হলো, আমরা কিন্তু ঐ জায়গায় খাইতে যাই নাই, দেখতে গেছিলাম। তাই ঐ দুপুরের খাবার টা সবাই একটু কম খেলে ও আমার মনে হয় কোনো সমস্যা হতো না। সমস্যা যেটা হইছে সেটা হলো, সবাই ভালোভাবে খেতে গিয়ে কিছু টা অতিরিক্ত সময় নষ্ট করছে। যে সময় টুকু তে আমরা আরো একটু বেশি যায়গা টা দেখতে পারতাম।
মূখ্য বিষয় কে গুরুত্ব দেওয়া।
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।