somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের আকাশ

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা সকাল সকাল যদি আপনার কেউ আপনার ঘুম ভেঙ্গে দেয় তাহলে আপনি কি করবেন ?
-কি আর করতাম ! কাছে পেলে দুই কানে দুইটা ঠাস-ঠাস করে চড় বসায় দিতাম ।
-আমাকেও !
-জ্বি ।
-আর ফোনে ডিস্টার্ব করলে কি করেন ?
-কিছু করি না । ওপাশ থেকে কিছু বললে শুধু জ্বি জ্বি করি ।
-যাক বাবা ! বাঁচা গেলো । তারমানে আপনি আমার কথায় বিরক্ত হচ্ছেন না ।
-জ্বি বিরক্ত হচ্ছি না ।
-একটা কথা বলবো ?
-জ্বি বলেন ।
-রাগ করবেন নাতো ?
-জ্বি না ।
-ধরুন আপনাকে কেউ বললো ভালোবাসি , তখন আপনি কি করবেন ?
-আমিও তাকে জড়িয়ে ধরে মাইক ভাড়া করে বলবো ভালোবাসি ।
-সত্যি ?
-জ্বি
-ঠিক আছে আমি তাহলে এখন ফোন রাখি । পরে আবার কথা হবে কেমন !
-জ্বি আচ্ছা ।

চোখের ঘুমটা এখনো চোখের আশে-পাশেই আছে । কিন্তু এখন আর ঘুমানো সম্ভব নয় । ঘুম একটু দূরে গেলে সেটাকে ডেকে নিয়ে এসে চোখের সাথে জুড়ে দেয়া সহজ ব্যাপার না । তারচেয়ে ভাল সকালের হাওয়া-বাতাস গায়ে লাগিয়ে আসা ।

আজকের সকালটা অন্য রকম । যা আমার চোখে রোজ রোজ ধরা দেয় না । যেন সূর্যটা পৃথিবীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর বলছে পৃথিবী আমি তোমাকে কতো কিছুই না দিয়েছি । শক্তি দিয়েছি , আলো দিয়েছি , রোদ দিয়েছি । আরও কতো কিছু ! আর তুমি কতো স্বার্থপর । পৃথিবী বলে আমি স্বার্থপর নই । আমি তোমাকে কখনো ছেড়ে যাই নি । সব সময়ই তো আমি তোমার চারিদিকে ঘুরতে থাকি । অযুত-লক্ষ নিযুত-কটি বছর থেকে আমি তোমার দিকে চেয়ে আছি । সূর্য আবারো হাসে । বলে তাই বুঝি ! তাহলে কেন তুমি আমার কাছে এসো না ? সে তো তোমার ভয়ে ! কাছে গেলে তো তুমি আমাকে ধ্বংস করে দেবে ।

আকাশটার দিকে তাকিয়ে আমি ভাবি , তোমার আমার সম্পর্কটাও যেন তাই । আমি ছোট্ট এক পৃথিবী আর তুমি সৌরজগতের সেই সূর্য । আমার মতো আরো অনেক গ্রহই তোমার দিকে তাকিয়ে থাকে । কাছে গেলেই যার ধ্বংস অনিবার্য !

মেহেদী হাসান মিহি
২৫/০২/১৬
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×