somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন বাবা

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

''বাবা''

সেলিম পিছনে ফিরে তাকায় । মিতুল কিছু বলবি ? এই সাইকেলটা দেখো । অনেক সুন্দর তাই না । আমার বন্ধু রাকিবের । সেলিম চুপ থাকে । ছেলে বড় হচ্ছে । দিন দিন তার চাহিদা বাড়ছে । কিন্তু তার রোজগার বাড়ার কোন সম্ভাবনা নেই । সামান্য একটা চাকরী থেকে যা আসে তা দিয়ে পুরো মাসটা ঠিক মতো চলে না । অনেক সময় ধার-দেনা করে চলতে হয় । মাঝে মাঝে নিজের ভাগ্যকে দোষ দেয় সে । ভাগ্যের কারো অভিযোগ শোনার সময় নেই । সে চলে তার নিজস্ব ভঙ্গিমায় । সে সাধারণ মানুষের ধার ধারবে কেন ?

-শুনছো ?
-হু
-আজ আসার সময় বাবুর জন্যে ডায়াপার আনতে হবে । একটু মনে করে নিয়ে এসো কেমন ?

সংসারে এমনিতেই খরচের কমতি নেই । তার উপর আবার বাড়তি খরচ । তার অন্য দুই ছেলে-মেয়ের জন্য তো এই ডায়াপার জিনিসটা লাগে নি । তাহলে এই পিচ্চিটার জন্য লাগবে কেন ? এই গাধা মেয়ে মানুষ সেটা বুঝবে না । সেলিমের মনে হচ্ছে রেহানার গালে জোড়ে কসে একটা চড় মারলে তার ভাল লাগতো । কিন্তু সেটা সম্ভব না ।

-ডায়াপার আনাটা কি জরুরী ?
-অবশ্যই জরুরী ।
-বড় দেখে একটা পলিথিনের কাগজ আনলে চলবে না ?
-না চলবে না । আচ্ছা তুমি এমন কেন বলতো ?
-এমন কেন মানে ?
-বলি একটা করতে চাও একটা । সেদিন বলেছিলাম প্যারাসুট বেলীফুল আনতে আর তুমি আনলে মগ বাজারের খোলা তেল । এখন দেখেছো আমার চুলের অবস্থা ।
-ঠিক আছে এর পরের বার আনার সময় ভালোটা আনবো ।
-তোমার এই মুখস্থ কথাটা দয়া করে আমাকে আর শুনাবা না ।
-আচ্ছা।

রেহানা চলে যায় । সেলিম দেখতে থাকে অদূরে রৌদ্রের ঝলকানিতে চিকচিকে করা কাকটার দিকে । কাকের মতো জগত সংসারে সেও অবহেলিত । একজন বাবা হিসেবে সে ব্যর্থ । একজন স্বামী হিসেবে সে ব্যর্থ । একজন পরাজিত মানুষ সে !

-বাবা !
-কি রে কিছু বলবি ?
-দেখো তো এই পাঞ্জাবীটা তোমার গায়ে হয় কি না ?
-তুই টাকা কোথায় পেলি ?
-নতুন একটা টিউশনি পেয়েছি বাবা । কিছু টাকা অগ্রিম দিয়েছে ।
-তাহলে নিজের জন্য কিছু নিলেই তো হতো । আর তাছাড়া আমার কাপড় তো এখনো ছেড়ে নি ।
-তুমি সেই কবে থেকে শুধু একটা পাঞ্জাবীই পরো । অনেক পুরনো হয়ে গেছে । তুমি নতুন পাঞ্জাবীটা পরো বাবা আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি ।

সেলিম ভাবতে থাকে । এলোমেলো সব ভাবনা । কবে থেকে সে দরিদ্রতার সাথে সঙ্ঘবদ্ধ ? জীবনের অনেক সময়ই তো সে পার করেছে । সামনের জীবনের আর কতোটা বাকি ? মেয়ে তার বড় হচ্ছে । বড় লক্ষ্মী মেয়ে মিতা । কখনো মুখ ফুটে কিছু চায় নি । লোকে বলে বাবার বাড়িতে মেয়েরা কষ্টে থাকলে নাকি স্বামীর বাড়িতে সুখী হয় । মিতার কপালে কি সেই সুখ আছে ? ছেলে মেয়েদের বেশির ভাগ আবদার সে পূরণ করতে পারে না । কষ্টটা তারও কম নয় । একজন বাবা হিসেবে সংসারের সবার অভাবের কথা তার শুনতে হয় । কিন্তু তার অভাবের কথাটা শুনবে কে ? তার ধারণা জগত সংসারে তার কষ্ট আর কেউ না বুঝলেও চাঁদের মতো এই মেয়েটা ঠিক বুঝতে পারে । তাই তো সে জগতের সবচেয়ে সুখী বাবা !!
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×