_______আমার কামনা_______
আদীব হুজুর মাওলানা আবু তাহের মেছবাহ!
(বারাকাল্লাহু ফী হায়াতিহী)
→এদেশ যেন সোনার দেশ হয়।
মাঠে মাঠে যেন সোনালী ফসল ফলে।
গাছে গাছে যেন না না স্বাদের ফল ধরে।
বাগানে বাগানে যেন না না রঙ্গের ফুল
ফোটে।
ধনী-গরীব সবার মুখে যেন হাসি
ফোটে। সবাই যেন সুখে থাকে।
সবার যেন হয় আরাম আয়েশ।
এমন যেন হয় আমার প্রিয় স্বদেশ।
→সবাই যেন সোনার মানুষ হয়।
সবার চরিত্র যেন ফুলের মত পবিত্র হয়।
সবার মনে যেন দয়া-মায়া হয়।
সবার প্রতি সবার যেন ভালোবাসা হয়।
সবাই যেন সবার বন্ধু হয়।
কেউ যেন কারো শত্রু না হয়।
কারো মনে থাকে না যেন হিংসা-
বিদ্বেষ।
ঘরে,পরিবারে,সমাজে, এবং সারা দেশে
থাকে যেন শান্তির পরিবেশ।
এমন যেন হয় আমার প্রিয় স্বদেশ।
→সবাই যেন আল্লাহকে ভয় করে।
সবাই যেন সৎ পথে চলে।
মিথ্যা কে ঘৃণা করে,
সত্যের উপর অবিচল থাকে।
সবাই যেন দ্বীন শেখে,
কোরআন পড়ে,
নামাজ আদায় করে,
রোজা রাখে,
যাকাত প্রদান করে,
হজ্জ পালন করে।
সবাই যেন ন্যায়ের পথে চলে,
অন্যায়ের বিরূদ্ধে লড়াই করে।
এভাবে যেন গড়ে ওঠে এক আদর্শ ইসলামি সমাজ।
সবাই যেন মেনে চলে আল্লাহর সব নির্দেশ।
এমন যেন হয় আমার প্রিয় স্বদেশ।
→এ আমার চিরদিনের কামনা।
এ আমার সারা জীবনের সাধনা।
যত দিন বেঁচে থাকবো এমন পবিত্র স্বদেশ
ভূমির স্বপ্ন দেখে যাবো।
দেশ গড়ার এবং তারও আগে মানুষ গড়ার
মেহনত চালিয়ে যাবো।
আল্লাহর দ্বীন কায়েমের যখন ডাক আসবে
তখন জান-মাল কোরবান করবো,
আরাম আয়েশ ও ভোগ বিলাস বর্জন করবো,
শেষ রক্ত বিন্দু পর্যন্ত জিহাদ চালিয়ে
যাবো,
হয়ত একদিন আমি থাকবো না,
কিন্তু আমার স্বপ্নের সেই ইসলামী সমাজ
অবশ্যই কায়েম হবে।
ইনশাআল্লাহ......!!!
পুষ্প সমগ্র পৃষ্ঠা ১৯৬।
আমার আপনার স্বপ্ন কি এমন পবিত্র ???
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


