somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহদী হাসান শিহাব
লেখক। "শিহাবের নিউজলেটার"-এ আমার লেখা পাবেন — বই রিভিউ, ব্যক্তিগত উন্নয়ন, চিন্তাশীল প্রবন্ধ ও বিভিন্ন চলতি আলাপ নিয়ে। লিংক: https://mhshihab.substack.com/

স্বৈরাচারী এরশাদ-গনতান্ত্রিক এরশাদ

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের যখন বয়স বেশী হয়ে যায় তখন সে শিশুদের মত আচরণ করে। এটার এখনকার বাস্তব প্রতিবিম্ব আমাদের দেশের এক সময়ের স্বৈরশাসক এরশাদ।
রাজনীতি করতে গেলে মানুষের নূন্যতম যে জ্ঞানটুকু থাকা দরকার তা হয়ত একসময় এই শাসকের ছিল কিন্ত আজ তা আর অবশিষ্ট নেই।
ভুল বললাম, তার রাজনৈতিক জ্ঞান যথেষ্ট ছিল এবং তার প্রমান হল তিনি তার শাসনামলে ৮ দলীয় জোট, ৭ দলীয় জোট ও ৫ দলীয় জোটকে যথেষ্ট নাকানি-চুবানি খাইয়েছেন। তিনি তখন বিভিন্ন ফন্দি খাটিয়ে তার স্বৈরশাসনকে গনতন্ত্রের প্রলেপ দিয়ে জায়েজ করতে চেয়েছিলেন। বর্তমানের রাজনৈতিক অস্থিরতায় তার এই কাহিনী কিছুটা ফিঁকে হয়ে গেলেও মানুষ তা ভুলে যায়নি।

আওয়ামি লীগ ও বিএনপি সংবিধান সংশোধনে বিভিন্ন সময় বিভিন্ন কারিকুরি দেখিয়েছেন কিন্তু এই কারিকুরি দেখানোর মূল পর্ব শুরু হয়েছিল এই এরশাদের সময়েই। আওয়ামি লীগ এবং বিএনপি (শেখ হাসিনা ও খালেদা জিয়ার দায়িত্ব নেওয়ার পর ) যখন রাজনৈতিক সফলতার ক্ষেত্রে বাচ্চা তখন জাতীয় পার্টি কিন্তু ব্যাপকভাবে তার রাজনৈতিক দক্ষতা দেখিয়েছে। এবং এটাও সবার জানা এই বাচ্চাদুটোই সেদিন এক হয়ে এই সফল (!) রাষ্ট্রনায়ককে ক্ষমতা ত্যাগ করতে বাধ্য করেছিলেন। আজ কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদের সেই ত্যাগ করা দিবস!!

সময়ের বিবর্তনে কিনা হয়। সেদিন যারা তাকে ক্ষমতা ত্যাগে বাধ্য করেছিলেন আজ তাদের ক্ষমতায় যাওয়ার পথে এরশাদ সাহেব-ই মেইন ফ্যাক্টর। একটু ঘুরিয়ে বললে এটাও বলা যায় যে, এরশাদ যার মদদপুষ্ট হবে সে ক্ষমতায় যাবে। আলটিমেট রেজাল্ট যাই হোক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটি এরকম।

এরশাদ সাহেব একবার বললেন এই নির্বাচনে গেলে মানুষ থুতু দেবে আবার পরক্ষনেই বললেন নির্বাচনে না গেলে মানুষ থুতু দেবে। এসব কথা শুনে যারা থুতু ফেলবে তারাই কনফিউজড হয়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট সময় পর তিনি বললেন তিনি তার জীবনের শেষ প্রতিশ্রুতি রক্ষা করবেন-তিনি দেশের সাম্প্রতিক অবস্থা বিবেচনায় নির্বাচনে যাবেন না। প্রিয়দেশ ডট নেট থেকে জানলাম এই প্রতিশ্রুতিতেও তার এখন নাকি টালমাটাল অবস্থা ! মনে রাখতে হবে এই সেই এরশাদ যার কাছ থেকে আওয়ামি লীগ এবং বিএনপি ক্ষমতা চিরস্থায়ী করার পরিকল্পনা করতে শিখেছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×