ভুলে যেতে চাই-
তোমার সহিত কাটিয়ে দেয়া
রঙ্গিন নিদ্রিত ভালোবাসার মুহূর্ত।
ভালোবাসায় হারিয়ে যাওয়া
রাতের আধারের খানিকটা নির্জনতা।
ভুলতে চাই-
অন্তকরণের কপাটে কড়া নেড়ে উদিত
তোমার শিথিল মনের ভালোবাসা।
নম্র হাতের স্পর্শও থাকবেনা গাথা।
ভুলে যাবো-
রিকশায় তোমার সুভাস ভরা চুল,
আমার শুন্যমন ভরিয়ে দেয়া।
হারিয়ে ফেলবো কপালে একে দেয়া
উষ্ণ ঠোঁটের স্পর্শের অনুভুতি।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




