আমরা প্রধানত তিনটি কারণে দান-খয়রাত করে থাকি।
১) মানবতার কল্যাণে।
২) আখেরাতে ভালো প্রতিদান পাবার জন্যে।
৩) দেখানোর জন্যে।
এখন কথা হলো, যে কারণেই দেয়া হউক তাতে প্রাপক উপকৃত হচ্ছে তাই এটাকে স্বাগত জানাতে দ্বিমত নেই।
কিন্তু নিতান্ত পরিতাপের বিষয় এই যে, ইদানিং দেখা যাচ্ছে অনেকেই ঈদে পথশিশু অথবা গরিব-দু:খী মানুষের জন্যে কিছু করে তার প্রমাণ রেখেদেন এবং তা ফেইসবুকে লোাড দিয়ে দেন।
এই বিষয়ে আমার কথা হল, এটা উপরে উল্লেখিত ১ নং অথবা ২ নং এর ক্ষেত্রে হলে কাউকে না জানানোটাই উত্তম।
আর যে বা যারা লোক দেখানোর জন্যে করবেন- তাদের জন্যে বলছি, এর সাময়িক সুনাম আছে কিন্তু এটা দান বলে বিবেচিত নয়।
সত্য বিষয়গুলো অনেক ক্ষেত্রেই মানতে কষ্ট হয়।
তাই বলে সত্য কি কখনো চাপা রয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




