শহীদ আজাদ - Anisul Hoque
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদ আজাদ ছিল ভীষণ বড়লোক বাবা–মার একমাত্র সন্তান। আজাদের বাবা দ্বিতীয় বিয়ে করলে প্রতিবাদে আজাদের মা সেই রাজপ্রাসাদ থেকে বের হয়ে যান ক্লাস সিক্সে পড়া আজাদের হাত ধরে। অনেক কষ্টে আজাদকে লেখাপড়া করান। আজাদ ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাস করে। দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। আজাদের বন্ধু রুমী হাবিবুল আলম বদি জুয়েল প্রমুখ গেরিলা অপারেশনে অংশ নিচ্ছে আগরতলা থেকে ফিরে এসে। আজাদ তাদের সঙ্গে যোগ দিল। আজাদদের বাড়িতে মুক্তিযোদ্ধারা শেল্টার নিল। অস্ত্র লুকিয়ে রাখল। ১৯৭১ সালের ৩০ আগস্ট/ ৩১ আগস্ট আজাদদের বাড়ি পাকিস্তানি সৈন্যরা ঘিরে ফেলে। গোলাগুলি হয়। আজাদসহ মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে যায় পাকিস্তানি মিলিটারি। আজাদকে রমনা থানায় রাখা হয়। আজাদের মাকে জানানো হয়, আজাদ রাজসাক্ষী হলে তাকে ছেড়ে দেয়া হবে। মা দেখা করেন ছেলের সঙ্গে। বলেন, শক্ত হয়ে থেকো বাবা কোনো কিছু স্বীকার করবে না। ছেলে বলে, মা, কতদিন ভাত খাই না। কাল যখন আসবে আমার জন্য ভাত আসবে। পরের দিন মা ভাত নিয়ে যান। গিয়ে দেখেন ছেলে নাই। এই ছেলে আর কোনোদিনও ফিরে আসেনি। আর এই মা ১৯৮৫ সাল পর্যন্ত বেঁচে ছিলেন, কোনোদিনও ভাত খাননি। ১৪টা বছর...
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে...
...বাকিটুকু পড়ুনঅনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,মহাবিশ্ব...
...বাকিটুকু পড়ুন