
নারীদের নিয়ে বাড়াবাড়ি এবং কিছু নারীরদের বাজে বাজে কথায় ভিডিও পোষ্টিং প্রসঙ্গেঃ মিডিয়া এবং কিছু ফেইসবুক পেজ অথবা ব্যক্তিগতভাবে পোষ্ট করা কিছু ছবি আমাদের খুব বিভ্রান্ত করে। সাধারণ জনতা উত্তেজিত হয়। ফলে অনেক সময় ঘটে যায় বড় কোনো বিপদ। যেমন উপরের ছবিটি। এটি আসলে একটি ছেলের ছবি। যেখানে জনতা গণদোলাই দিচ্ছে তাকে। অথচ অনেক মিডিয়াতে এটি পহেলা বৈশাখে একটি মেয়েকে বস্ত্র হরণ করছে বলে বলা হচ্ছে। হঠাত্ আমার চোখে পড়ে একটি নিউজ, যেখান থেকে আমি জানতে পারি এই ছবি সম্পর্কে। আমি কৌতুল বশতঃ ছবিটি সেভ করে জুম করে দেখলাম। হ্যা, সত্যিই এটা একটা ছেলের ছবি।
আপনি নিজেই দেখুন। ছেলেটির গলায় রাখা টিশার্ট দেখে মনে হচ্ছে এটি মেয়ের ছোট ছোট চুলের মত।
খুব বিপদের কথা হলো, মিথ্যা নিউজ বা ছবি দিয়ে ইদানিং অনেক কিছুই ছড়াচ্ছে অনলাইনে। তাই দয়া করে ভাল করে কিছু না জেনে উত্তেজিত হবেননা। সে যেকোনো বিষয়েই হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


