somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুরআনের আলোতে ‘বিশ্ব নবি’ ধারণাটা ভুল-অপব্যাখ্যা

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুরআনের ঘোষনা মতে রাছুল ও কুরআন বিশ্ব মানবের জন্য নয়;শরিয়ত অপব্যাখ্যা করে বিশ্বকে প্রতারিত করেছে;কুরআনের স্পষ্ট সাক্ষি দেখুন:
১. এভাবেই আমরা তোমার প্রতি আরবি ভাষায় কুরআন অবতীর্ণ করেছি যাতে তুমি মক্বা ও তার আশেপাশের লোকদেরকে (আরবি ভাষাভাষীদের) সতর্ক করতে পার।( ৪২: ৭)
২. এমন এক জাতির জন্য তোমাকে পাঠিয়েছি,যাদের পূর্বপুরুষদের এর আগে সতর্ক করা হয়নি। যার ফলে তারা গাফিল ছিল।(৩৬: ৬)
৩. এভাবেই আমরা তোমাকে পাঠিয়েছি একটি জাতির জন্য,যার পূর্বে বহু জাতি গত হয়েছে।(১৩: ৩০)
৪.-যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পার যাদের নিকট তোমার পূর্বে আর কোন সতর্ককারী আসেনি,যেন তারা উপদেশ গ্রহণ করে।(২৮: ৪৬)
৫. আমরা প্রত্যেক রাছুলকেই তার নিজের জাতিয় ভাষায় অহি পাঠাই যাতে স্ব জাতিয়দের কাছে সহজভাবে বুঝিয়ে দিতে পারে।(১৪: ৪)

ঘোষনাগুলি সুস্পষ্ঠ,ইহা বুঝতে তফছির ব্যাখ্যা,হাদিছ-ফতোয়া বা কারো সাহায্য নিষ্প্রয়োজন।পক্ষান্তরে শরিয়ত নিচের আয়াতগুলি হিংসা-বিদ্বেষ বশত: স্ব-জ্ঞানে ভুল-মিথ্যা অনুবাদ করে সমাজকে প্রতারিত করেছে:
ক. -ইহা তো বিশ্ব জগতের জন্য উপদেশ ব্যতীত নয় (১২: ১০৪)।
খ. –যাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারে (২৫: ১)।
গ. -ইহা তো বিশ্ব জগতের জন্য উপদেশ (৬৮: ৫২)।
ঘ. ইহা তো বিশ্ব জগতের জন্য উপদেশ (৮১: ২৭)।

*‘বিশ্ব জগত’ এর ব্যবহৃত মূল আরবী শব্দটি হলো: এলেম/এলমুন থেকে আলামীন (আইন-লাম-মীম)+ইয়া+নু]= অর্থ জ্ঞান,জ্ঞানী ও জ্ঞানীগণ (আলামীন),‘বিশ্ব জগত নয়।‘

* ‘বিশ্ব জগত’ এর মূল আরবী শব্দটি হলো: আলম (আইন-আলিফ-লাম-মীম)+ইয়া+নু]। এই শব্দটি উল্লিখিত আয়াতগুলিতে কখনও ব্যবহৃত হয়নি।

সুতরাং সত্য-সঠিক অনুবাদ হবে:
'-ইহা জ্ঞানীদের জন্য উপদেশ/সতর্ক মাত্র-'

এই সত্য-সঠিক কথাটিই স্পষ্ঠভাষায় আল্লাহ পুন:পুন: ঘোষনা করেন:
১.-জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ ইহা স্পষ্টভাবে বর্ণনা করেছেন (২: ২৩০)।
২.- এভাবেই জ্ঞানীদের জন্য বিশদভাবে বর্ণনা করেছি (৩: ১১৮)।
৩.-এভাবে জ্ঞানী সম্প্রদায়ের জন্য বাক্যগুলি বিশদভাবে বিবৃত করি (৭: ৩২)।
৪.-তোমরা কি ইহাতে জ্ঞান খাটাও না?(৭: ১৬৯)।
৫.-জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমরা আয়াতগুলি বিশদবাবে বিবৃত করি (৬: ৯৭)।
৬. –সুস্পষ্টভাবে বর্ণনা করি জ্ঞানীদের জন্য (৬: ১০৫)।
৭.-জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমরা আয়াতগুলি সহজভাবে বর্ণনা করি ( (৯: ১১)।

বাস্তবতার নিরীক্ষে:
আল্লাহ যদি বলতেনই যে,'মুহাম্মদ বিশ্ব নবি,বিশ্বের জন্য পাঠানো হয়েছে;'তবে বিশ্বের আস্তিক-নাস্তিক,মুমীন-মুনাফিক,জ্ঞানী-অজ্ঞানী সকলেই ইচ্ছায়-অনিচ্ছায় স্বীকার করতে বাধ্য হতো;কারণ আল্লাহর আদেশ অলংঘনীয়। কিন্তু আজ ১৪শ বছরেও বিশ্বের ৫ ভাগের ১ ভাগ মানুষও স্বীকার করেনি। সুতরাং শরিয়ত কুরআনের অপব্যাখ্যা করে এমন কি আল্লাহকেও মিথ্যাবাদী সাজিয়েছে।

আদিকালের এই ভ্রান্ত ধারণা থেকে মুছলিমদেরকে স্ব স্ব উদ্বোগে মুক্ত হওয়া ও করা উচিত।
এতদসম্বন্ধীয় রাছুলের নামে রচিত হাদিছগুলিকে কুরআন বিরুদ্ধ মিথ্যা-প্রতারণা বলে প্রত্যাখ্যান করা উচিত।

বিনীত।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×