somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তৌকিরদের যেতে দিন =

০৪ ঠা নভেম্বর, ২০২০ ভোর ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তৌকিরদের যেতে দিন =

গুণী অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ ও বিপাশা দেশ ছাড়ছে দেখে অনেকে ফেইসবুকে বিলাপ করছেন। আমি এর কোন যৌক্তিক কারন দেখিনা। বুয়েট সূত্রে তৌকির আমার অনুজপ্রতিম বন্ধু। সে কারণেই ছাড়ছেন না লিখে ছাড়ছে লিখেছি। এছাড়াও আনিসুল হক, শাকুর মজিদ, অপি করিম, নির্ঝর ভাই, .. এরাই সবাই সাবেক বুয়েটিয়ান, এবং আমাদের সমসাময়িক।

ইন্টারনেটের কারণে পুরো বিশ্বই আজ একটি বড়ো গ্রাম। তাই, এ যুগে কে কোন দেশে বসবাস করলো তা বড় বিষয় নয়। দেশপ্রেম থাকলে যে কেউ যে কোন অবস্থান হতে দেশের জন্য কাজ করে যেতে পারেন। যেমন, আমি দেশ ছেড়েছি অনেক তরুণ বয়সে। তারপরও দেশ নিয়ে আমি যতটা ভাবি আমার অনেক বন্ধু দেশে বসবাস করেও ততটা ভাবে না, বা পরিবেশের কারণে ভাবতে পারেনা।

আমার চেনাজানা অনেক প্রবাসী বাংলাদেশের জন্য বিদেশে বসে যা করে যাচ্ছেন আমি শতভাগ নিশ্চিত, দেশে বসবাস করলে তারা তা পারতেন না। প্রকৃত দেশপ্রেমী ও গুণীদের মূল্যায়নের সংস্কৃতি দেশে তৈরী হয়নি; হবে কিনা তাও নিশ্চিত করে বলা যায় না। কারণ, স্বাধীনতার অর্ধশত বছর পরও দেশ আজও সত্যিকারের গণতন্ত্রের মুখ দেখেনি; দুর্ভাগ্য আমাদের! দেশে যা চলছে তা গণতন্ত্রের নাটক; একে গণতন্ত্র বললে গণতন্ত্রের অসম্মান হয়।

আমাদের মতো নগন্য নাগরিকের কথা না হয় বাদই দিলাম। প্রধানমন্ত্রীপুত্র জয় সাহেব কি আমেরিকায় বসে দেশের জন্য কাজ করছেন না? তাঁর সহোদরা পুতুলও তো কানাডার টরোন্টোতে বসে অনেককিছু করছেন! আমরা সবাই পারলে তৌকির-বিপাশা পারবে না কেন? তাই বলি, যেতে চাইলে ওদের যেতে দিন।

আমার পক্ষ হতে এ পরিবারটির জন্য শুভকামনা।

[email protected]
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২০ ভোর ৫:৪৪
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×