somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাইলে আমেরিকাও বাংলাদেশ থেকে শিখতে পারে =

০৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাইলে আমেরিকাও বাংলাদেশ থেকে শিখতে পারে =

আমেরিকা অনেক শক্তিশালী এবং উন্নত দেশ তা অন্য সবার মতো আমিও মানি। তারপরও, বুক ফুলিয়ে বলতে পারি, কিছু বিষয়ে আমেরিকা চাইলে বাংলাদেশ হতেও শিক্ষা নিতে পারে; যেমন, জাতীয় নির্বাচন।

আমেরিকায় নির্বাচন অনুষ্ঠানের পর কয়েকদিন গত হলেও তারা এখনো বিশ্ববাসীর কাছে নির্বাচনের ফলাফল জানাতে পারছে না, যে কাজটা বাংলাদেশ অনেক সময় ভোটের দিন সূর্যোদয়ের আগেই সম্পন্ন করে ফেলে।

ভোট বিষয়ে মানুষের মনের গভীরের চিন্তা-ভাবনা আগাম বুঝতে বাংলাদেশ হয়তোবা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) প্রয়োগও করে থাকে। যাঁরা এআই কি জিনিস জানেন না তাঁদের জন্য সংক্ষেপে বলি, এআই হলো মানুষের বুদ্ধিমত্তা মেশিনে ঢুকিয়ে দিয়ে তা ব্যবহারের একটি আধুনিক কৌশল।

তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি হয়েও বাংলাদেশ যেভাবে বিদ্যুৎগতিতে নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা করে ফেলে তা থেকে আমেরিকা চাইলে শিক্ষাগ্রহণ করতে পারে। জ্ঞানার্জনে দোষ নেই; বড়ো দেশও চাইলে ছোট দেশ হতে অনেককিছু শিখতে পারে।

আমেরিকার তুলনায় প্রযুক্তিতে বাংলাদেশ অনেক পিছিয়ে। তারপরও, বুদ্ধির জোরেই বাংলাদেশ নির্বাচনের কাজটি চোখের পলকে সম্পন্ন করে ফেলে বলে আমার ধারণা। এসব কারণেই হয়তো অনেকে মন্তব্য করে থাকেন, আমেরিকান সাদাদের মাথা মোটা।

ভগবান চাহে তো এমন দিন হয়তো আসবে যেদিন বাঙালি জাতি দেখবে, বাংলাদেশ হতে দলে দলে সরকারি কর্মকর্তারা যেভাবে খাল কাটা, মাটিভরাট, ইত্যাদি, হাতেকলমে শিখতে আমেরিকায় যায়, ঠিক তেমনি, আমেরিকা হতেও দফায় দফায় সরকারি কর্মকর্তারা ভোট গণনা শিখতে আমাদের সোনার বাংলায় আসবে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১:৪২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×