somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাই ভাবেন করোনা তাঁকে ক্ষমা করবে =

১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই ভাবেন করোনা তাঁকে ক্ষমা করবে =

করোনা দেশে বিদেশে অনেক মূল্যবান প্রাণ কেড়ে নিয়েছে ইতোমধ্যে। আমার এক ঘনিষ্ঠও এ তালিকায় স্থান করে নিলেন কয়েকমাস আগে। আমার জানামতে তিনি সৎ সরকারি কর্মকর্তাদের একজন। বাড়তি আয়ের প্রয়োজনে অফিস সময়ের পর বাসায় ফিরেই আবার বেরিয়ে পড়তেন তাঁর নিজস্ব ব্যবসার কাজে। ফ্ল্যাট বেচাকেনায় জড়িত ছিলেন তিনি।

করোনা ভাইরাস ছড়াতে শুরু করলে ঘনিষ্ঠরা তাঁকে নিজস্ব ব্যবসা কিছুটা সংকুচিত করে ঘরে থাকতে পরামর্শ দিতে শুরু করলেন, যদিও ব্যবসায় এতটা জড়িয়ে পড়েছিলেন যে তাঁর পক্ষে চাইলেই ঘরে বসে থাকা সম্ভব ছিল না। তবে, খুব সাবধানতা অবলম্বন করে চলতেন যাতে করোনা কোনোভাবেই তাঁকে আক্রমন করতে না পারে।

আমার এই সুহৃদের ধারণা ছিল করোনা কোনোভাবেই তাঁর এতবড়ো সর্বনাশ করবে না। কিন্তু, একদিন গলাব্যথা, কাঁশি, শ্বাসকষ্ট ঠিকই শুরু হলো। হাসপাতালে নিয়েও শেষরক্ষা হয়নি তাঁর। অবশেষে দুটো শিশু সন্তান আর গৃহিনী স্ত্রীকে একা করে পরপারে পাড়ি জমালেন মাত্র চার কি পাঁচ দিন ভুগেই।

আজতক করোনায় আক্রান্ত যাঁরা হয়েছেন তাঁদের প্রায় সবাই মনে করতেন করোনা তাঁদের এতবড়ো ক্ষতি করবে না। এমন বদ্ধমূল ধারণার বশবর্তী হয়ে আপনি নিজেও যেন নিজের ক্ষতি ডেকে না আনেন। পার্টি করতে মন আঁকুপাঁকু করলে ক্ষনিকের জন্য হলেও ভেবে নিন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো আমার সেই সুহৃদের অসহায় পরিবারটির কথা!

বর্তমানে বড়ো এক দুঃসময় পাড় করছে মানবজাতি। যে যেখানে আছেন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনা।
[email protected]
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০৩
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×