somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমিগ্রেশন প্রতারণারোধে পুলিশ বন্ধুরা এগিয়ে আসুন

৩০ শে মার্চ, ২০২১ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইমিগ্রেশন প্রতারণারোধে পুলিশ বন্ধুরা এগিয়ে আসুন

কানাডা ইমিগ্রেশনে তথাকথিত কনসালটেন্ট বা তাদের এজেন্টদের প্রতারণা নিয়ে কয়েকদিন আগে পত্রিকায় (বিডিনিউজ ২৪ ডট কম) আমার লেখা প্রকাশের পর আমার ইমেইলে বেশ কয়েকটি 'আরো চাঞ্চল্যকর' প্রতারণামূলক ঘটনা ভুক্তভোগীদের কাছ থেকে এসেছে যা নিয়ে লেখার মতো যথেষ্ট সময় আমার হাতে নেই।

আমি সবিনয়ে বাংলাদেশের পুলিশ বিভাগকে বলছি, দেশের মানুষকে প্রতারণামূলক কর্মকান্ড হতে মুক্ত রাখার দায়িত্ব আপনাদের রয়েছে। 'আমরা কানাডার ওসব বুঝি না' বলে এ ধরণের ঘটনায় আপনাদের চোখ বুজে থাকা দায়িত্বশীল আচরণ হবে না।

কানাডা ইমিগ্রেশনের নিয়মকানুনের বিস্তারিত এখানে বলছি না; শুধু একটি নিয়ম নিয়েই বলছি। এটি পালন করলেই এসব প্রতারণা অনেকাংশে কমে আসবে। আইনটি হলো, 'কানাডার ইমিগ্রেশন সার্ভিস বিষয়ে ক্লায়েন্টের সাথে চুক্তি হতে হয় সরাসরি কানাডার লাইসেন্সধারী ইমিগ্রেশন প্রফেশনালের সাথে।' আমি আবারো বলছি, 'সরাসরি।' এই দায়িত্ব অন্য কাউকে ডেলিগেট করা যায় না।

পুলিশ বিভাগ যা করতে পারে:

আপনারা দেশের ইমিগ্রেশন অফিসগুলোতে আচমকা হানা দিয়ে চেক করতে পারেন ক্লায়েন্টের সাথে চুক্তি যিনি সই করেছেন তিনি আসলে কে? তিনি কি কানাডার অনুমোদিত কোন ইমিগ্রেশন প্রফেশনাল? (প্রয়োজনে কানাডিয়ান হাইকমিশন এটা নিশ্চিত করবে।) জানতে চান তারা কোন এখতিয়ার বলে কানাডার ইমিগ্রেশন ল নিয়ে কাজ করছে?

বাংলাদেশ পুলিশের কোন সিনিয়র কর্মকর্তা (উপকমিশনার'এর নিচে নন এমন) আমার সাথে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে চাইলে আমি ফ্রি সময় দিতে রাজি আছি। আমাকে ফেইসবুকে (ML Gani) মেসেজ দিলে চলবে। উল্লেখ্য, আমি একজন রেজিস্টার্ড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট (আরসিআইসি)। আমার ইমেইল এড্রেস: [email protected]

মাতৃভূমির প্রতি দায়িত্ববোধ হতেই কথাগুলো বললাম।

পত্রিকার লেখাটির লিংক এখানে দিলাম: https://bangla.bdnews24.com/probash/article1868159.bdnews

শুভকামনা।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২১ রাত ২:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×