'হারুন ভাই' কোথায়? আসেন না কেন? =
বুয়েটের তিতুমীর হলে থাকতাম আমি। হলটিতে দুটো ব্লক আছে, উত্তর আর দক্ষিণ। আমি উত্তরে ছিলাম।
আমার জানামতে, সে সময়ে আমাদের হলে পাঁচ বা ছয়জন রিপিটার ভাই ছিলেন। রিপিটার মানে যাঁরা বারবার অকৃতকার্য হয়ে একই ক্লাসে একাধিক বছর থাকেন। বুয়েটের চার বছরের প্রোগ্রামে বার-চৌদ্দ বছর কাটিয়েছেন এমন ছাত্রের সংখ্যা নেহায়েত কম নয়। রাস্তার এক পাশে আমাদের হল, অন্যপাশে ছিল বস্তি। তারমানে, ঢাকা শহরে বস্তি তিরিশ বছর আগেও ছিল।
হলে মাঝে মাঝে চুরি হতো। মাঝরাতে চোর ধরা পড়লে হলের গেস্টরুমে নিয়ে তাদের ভালোমতো 'সাইজ' করা হতো। একদিন দক্ষিণ ব্লকে কোন এক রুমে চোর ঢুকতেই রুমের বাসিন্দারা টের পায়। চোর জানবাজি রেখে পালাতো থাকে। পেছনে বিশ-ত্রিশজন ছাত্রের একটা দল। সবাই চোরের পেছনে দৌঁড়াচ্ছে তো দৌঁড়াচ্ছে!
মধ্যরাতের আলো আঁধারিতে চোর বস্তিতে ঢুকে কোথাও লুকিয়ে গেলো। ছাত্ররাও বস্তিতে হুড়মুড় খেয়ে জড়ো হলো। কেউ বলছে এদিকে গেছে, কেউ ওদিকে। হইচইয়ের মাঝে 'শাহরুখ ভাই', 'শাহরুখ ভাই' বলে চেল্লাতে চেল্লাতে বস্তির এক খুবসুরৎ-যুবতী বলতে লাগলো, 'চোর এখানে ঢোকার ভান করলেও আসলে ঢুকেনি, পলাশীর মোড়ের দিকে পালিয়ে গেছে।' সাধারণের চেয়ে আইকিউ বেশি বলেই তো সে চোর!
তরুণীর মুখে শাহরুখ ভাইয়ের (ছদ্মনাম অবশ্যই) নাম শুনে সবাই চুপ মেরে গেলো। কারণ, শাহরুখ ভাই যে ওই বস্তিতে এতটা পপুলার তা হলের পোলাপানের ধারণায় ছিল না। এই ভাই কিন্তু দীর্ঘমেয়াদি রিপিটারদের অন্যতম। - -
এ কাহিনী এখানে উল্লেখের এক বিশেষ কারন আছে। তা হলো, গ্রেফতার হবার আগে আগে ফেইসবুক লাইভে নাইটি পড়ে ব্রডকাস্ট করার সময় পরীমনি বারবার কোন এক 'হারুন ভাই'কে স্মরণ করছিলো। ভাবছি এই হারুন ভাইটা আসলে কে? আপনারা কেউ ভিডিওটি দেখে থাকলে দয়া করে হারুন ভাইকে একটু পরিচয় করিয়ে দেবেন? উনি আমাদের বুয়েটের মুরুব্বি 'শাহরুখ ভাই'এর মতো কেউ না তো?
ML Gani
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



