somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি যখন বিদেশে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি যখন বিদেশে =

দেশের এক বিশিষ্ট কবি এলেন আমেরিকার এক শহরে। উঠেছেন তাঁরই এক বন্ধুর বাসায়।

কবিকে সম্মান জানাতে এলাকাবাসী (দেশি অবশ্যই) তড়িঘড়ি একটা সম্বর্ধনা সভার আয়োজন করলেন। জরুরিভিত্তিতে ফুলের তোড়া, সুস্বাদু খাবার দাবার, ইত্যাদির ব্যবস্থা হলো স্থানীয় এক ভারতীয় রেস্তোরাঁয়। আয়োজকবৃন্দের নেতা ছাত্রাবস্থায় ছাত্রদল করতেন।

সভায় কবি আসবেন, কাব্যময় কথাবার্তা হবে, প্রবাসীদের সাথে খোলামেলা মত বিনিময় করবেন, অটোগ্রাফ দেবেন, নানাভাবে উৎসবময় পরিবেশ তৈরী করবেন এমনই ভাবনা সবার।

অবশেষে সবান্ধব কবি এলে উপস্থিত সকলের ধৈর্যের অবসান হলো। কবি আসন নিলেন। পুষ্পমাল্য এবং সম্মাননাপত্র দেয়া হলো তাঁকে। কবিকে অভ্যর্থনা জানিয়ে সুধীজন বক্তব্যও দিলেন। সন্ধ্যার শুরুটা বেশ ভালোই ছিল।

কবি কথা বলতে শুরু করলেন একসময়। এতো স্বল্প সময়ে সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেখে সবাইকে ধন্যবাদ জানিয়েই মূল বক্তব্যে চলে গেলেন কবি। প্রথমেই তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন স্বাধীনতাবিরোধীদের হাত হতে দেশকে উদ্ধার করে আজকের এ ডিজিটাল বাংলাদেশে রূপ দেবার জন্য।

দেশের উন্নয়নের বয়ান দিতে গিয়ে পদ্মাসেঁতু নির্মাণসহ আরো বেশকিছু প্রসঙ্গ নিয়ে এলেন। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ধন্যবাদও জানালেন মাননীয়া প্রধানমন্ত্রীকে। দেশের মানুষকে ডিজিটাল আইডি উপহার দেবার প্রসঙ্গও টানলেন। এর মূল কৃতিত্ব প্রধানমন্ত্রীপুত্রের উল্লেখ করে তাঁকেও শ্রদ্ধার সাথে স্মরণ করলেন। ...

এ ধারায় তাঁর বক্তব্য চলাকালেই প্রায় পঞ্চাশজনের জমায়েত অর্ধেকে নেমে এলো। এরই মাঝে আয়োজকবৃন্দের নেতাও কবিকে কানে কানে কি যেন বলে এলেন। কানালাপের পরপর কবি কিছু সাহিত্যালাপ শুরু করে আসর জমাতে চেষ্টা করলেও পাবলিকের সাড়া তেমন আর পাওয়া গেলো না। - -

পরদিন আয়োজক-প্রধান কবির বন্ধুকে ফোন দিয়ে বললেন, 'ভাই, আপনি কি জানতেন সম্বর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্যের পরিকল্পনা ছিল আপনার বন্ধুর?'

- না না, মোটেও না। আমি নিজেও ভাবিনি সে দেশের তথ্যমন্ত্রীর অনুকরণে বক্তব্য রাখবে সুদূর আমেরিকায় এসে।

- তাহলে কি ইচ্ছে করেই তিনি এ কাজটা করলেন?

- আমি জানিনা। যাক, আমাকে একটু তাঁর সাথে কথা বলতে দিন। পরে আপনাকে জানাচ্ছি। - -

কবির বন্ধু তাঁর সাথে বিষয়টা নিয়ে আলাপ করলেন। আলাপে কবি তাঁর বন্ধুকে বললেন: "বন্ধু, আমার কাছে খবর ছিল আমার বক্তব্য রেকর্ড করে তার চুলছেঁড়া বিশ্লেষণ করা হবে। তাই, আমি দায়িত্ব নিয়ে দেশের উন্নয়ন কর্মকান্ড প্রবাসীদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি।"

বন্ধু কবির বক্তব্য শুনে বললেন, "দোস্ত, দেশের উন্নয়নের গল্প বলে তুমি খারাপ কিছু করোনি। কিন্তু, সাধারণ মানুষ কি কবিসাহিত্যিকের আসরে উন্নয়নের গল্প শুনতে আসে?" ML Gani
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:৪৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

×