বিনা দরকারে ভেঁপু বাজাবেন না
০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিনা দরকারে ভেঁপু বাজাবেন না=
শব্দদূষণরোধে কানাডায় honking (গাড়ির ভেঁপু বাজানো) নিরুৎসাহিত করা হয়। কেবল সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে honking করা যায়। ভিন্ন কোন কারণে হংকিং করলে পুলিশ আপনাকে টিকেট দিতে পারে। টিকেট দেওয়া মানে অর্থদন্ড দেয়া।
কয়েকদিন আগে এক দেশি ভাই এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তিনি দেশ হতে কানাডায় এসেছেন বছর তিনেক হলো। তারপরও দেশের পুরোনো অভ্যাস বদলাতে পারেননি। গাড়ি চালানোর সময় কারণে অকারণে হংকিং তাঁর দীর্ঘদিনের অভ্যাস।
তাঁর সামনের গাড়িটা অপেক্ষাকৃত ধীর গতিতে চলছিল। এতে তিনি বিরক্ত হয়ে পরপর দুইবার ভেঁপু বাজালেন। কিছুক্ষন পর দেখলেন সামনের গাড়ির সম্মুখ-পশ্চাতের সবকটা লাইট থেমে থেমে জ্বলে উঠে সাইরেন বাজিয়ে গাড়িটি থামলো। আর, গাড়ি থেকে অস্ত্রধারী এক পুলিশ সদস্য নেমে দেশি ভাইয়ের ড্রাইভিং লাইসেন্স চেয়ে নিলেন। গাড়িটি দেখতে সাধারণ গাড়ির মতো হওয়ায় তিনি ধারণাই করতে পারেননি সেটি পুলিশের গাড়ি।
পুলিশ হংকিংয়ের কারণ জানতে চাইলে তিনি সন্তোষজনক উত্তর দিয়ে পারলেন না। অতঃপর সাজা হিসেবে টিকেট লিখে তাঁকে ধরিয়ে দিলেন পুলিশ। টিকেটে যে পরিমান জরিমানার উল্লেখ আছে তা একটি নির্দিষ্ট তারিখের মধ্যে সরকারি ফান্ডে জমা দিতে হবে। অন্যথায় আরো বড়োধরণের দণ্ডের মুখোমুখি হতে পারেন দেশি ভাই। (বাংলাদেশের মতো কানাডায় পুলিশ রাস্তাঘাটে ক্যাশ টাকার লেনদেন করে না।)
ভেঁপু বাজানোর ব্যাপারে দেশি ভাইবোনদের সতর্ক করতেই এ লেখা।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হে মৃত্যুহীন কবি,
কোন এক কোমল রাতে
তোমার সাথে পায়ে পায়ে
চলতে চাই হাজার বছর।
তারপর তুমি
মিলিয়ে যাবে তারার মাঝে —
তখন আমি লিখবো
তোমার না-লেখা পঙ্ক্তিমালা
কোন এক পূর্ণিমাতে।
হয়তো প্রথম পঙ্ক্তি হবে —
"সে তোমাকে ভালোবাসতো।"
তারপর সমুদ্রের... ...বাকিটুকু পড়ুন

কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬

ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ?
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ।
সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ
রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,...
...বাকিটুকু পড়ুন