দেশের এক তরুনের সাথে কথা হচ্ছিল সেদিন। একটা প্রাইভেট কোম্পানীতে ষোলো হাজার টাকা বেতনে চাকুরী করে সে ।
- বিদেশে যেতে চাইছো কেন? তোমার তো দেশে চাকুরী আছে। - তাকে প্রশ্ন করলাম।
- স্যার, প্রাইভেট চাকুরীর পরিবেশ সুবিধার না। দিনে বারো ঘন্টা খেটেও বসকে খুশি করা যায় না। সকাল নয়টা থেকে রাত নয়টা কাজ করি।
- তোমার বসও কি এতো ঘন্টা কাজ করেন?
- না, উনি সকালে আসেন আমাদের আগেআগে। দুপুরে লাঞ্চে গিয়ে তিন-চার ঘন্টা কাটিয়ে অফিসে ফিরে নয়-দশটা পর্যন্ত থাকেন।
- বেতন ঠিকমতো পাও?
- সবসময় না। তাছাড়া বেতন নেবার সময় বড়ো একটা লেকচারও শুনতে হয় নিয়মিত।
- কেমন লেকচার? একটু বিস্তারিত বলবে?
- এরকম: "আপনার যে পারফর্মেন্স সে তুলনায় আপনি বেতন বেশি নিচ্ছেন। পারফর্মেন্স বাড়ানোর চেষ্টা করেন; না হয় এতো বেশি বেতন বেশিদিন চালানো সম্ভব হবে না। আপনারা কাজ করে টাকা কামিয়ে না দিলে আমি বেতন দেবো কোত্থেকে? গতমাসে মাল শিপমেন্ট ঠিকমতো না হওয়ায় আশি লাখ টাকা জলে গেলো; তারপরও আপনাদের বেতন দিয়ে যাচ্ছি। পারফর্মেন্স বাড়ান, পারফর্মেন্স বাড়ান। .."
- তো, তুমি পারফর্মেন্স বাড়ানোর চেষ্টা করোনি?
- কি যে বলেন স্যার, দিনে বার-তেরো ঘন্টা চাকুরী করি। ছুটির দিনেও বস ফোন করে অফিসে ডেকে আনেন। পারফর্মেন্স আর কত বাড়ানো যায়?
(বাংলাদেশে প্রাইভেট চাকুরীর পরিবেশ কি আসলেই এতোটা খারাপ?)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
