বঙ্গবন্ধুর প্রতি 'প্রশ্নবোধক' ভালোবাসা!
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান। তাঁকে মনের অন্তঃস্থল হতে ভালোবাসার দায়িত্ব রয়েছে বাঙালি জাতির। কিন্তু, আমরা কি তা করছি? আমি তো মনে করি সময়ে সময়ে ব্যক্তিবিশেষকে ঘায়েল করা বা, শিক্ষা দেবার জন্যই বঙ্গবন্ধুর স্পর্শকাতর নামটি ব্যবহৃত হচ্ছে বেশি।
সাম্প্রতিক একটা উদাহরণ দেই। গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের নামে আজ যে একের পর এক অভিযোগ শুনছি, বঙ্গবন্ধুকে নিয়ে বেফাঁস মন্তব্যটা না করলে তিনি কি সেসব ভয়াবহ অভিযোগ হতে বরাবরের মতই আড়ালে থাকতেন না? তিনি কি ‘আধুনিক ও পরিকল্পিত গাজীপুর গড়ে তোলার কারিগর’ উপাধির সুবিধা ষোলোআনায় ভোগ করে যেতে পারতেন না?
চলুন, বিশেষ বিশেষ উদ্দেশ্যে জাতির জনকের নামের ব্যবহার নয়, কৃতজ্ঞতাবোধ হতেই তাঁকে ভালোবাসতে শিখি।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




