somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

= আইনি বিষয়গুলো নিজের উদ্যোগেই জেনে নিতে হয় =

১৪ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

= আইনি বিষয়গুলো নিজের উদ্যোগেই জেনে নিতে হয় =

কানাডায় স্টুডেন্ট ভিসা (বা, স্টাডি পারমিট) আবেদনে নেতিবাচক উত্তর পাওয়া খুবই সাধারণ ব্যাপার। এতে বিচলিত হওয়া উচিত কিনা তা নির্ভর করছে কি কারনে আবেদনটি নেতিবাচক ফল পেলো তার উপর।

১ - বিচলিত হবার কিছু নেই যদি আপনি সব তথ্য সঠিকভাবে উপস্থাপনের পরও কোন কারণে তা প্রত্যাখ্যাত হয়। কেননা, এতে আপনার পুনরায় আবেদনের সুযোগ রয়েছে।

২ - বিচলিত হবার যথেষ্ট কারণ থাকে যদি আপনি ভুল ডকুমেন্ট বা তথ্য জমা দিয়ে থাকেন, বা কোন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে থাকেন, এবং সে কারণে আবেদন প্রত্যাখ্যাত হয়। এই দোষের নাম misrepresentation.

৩ - ক্ষেত্রবিশেষে, আপনার আবেদন অনুমোদিত হয়ে কানাডা প্রবেশ করার পরও আপনার বিচলিত হবার কারণ থাকতে পারে। একটা উদাহরণ হতে পারে এমন; ধরুন আপনি আধুনিক কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে আইইএলটিএস স্কোর বা অন্য কোন ডকুমেন্ট এডিট করে সাবমিট করে সবকিছু ওকে হয়ে গেলো, কানাডাও চলে এলেন। কিন্তু, পরে কোন এক সময় প্রতারণা প্রমান হলো। সেক্ষেত্রে, তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে আপনার বিরুদ্ধে। 'আগে কেন অনুমোদন দিয়েছেন?' এমন প্রশ্ন করে পার পাবেন না। এটিও misrepresentation. এ ধরণের অপরাধে কানাডা হতে বহিস্কার করে আপনাকে ৫ বছরের জন্য কানাডা প্রবেশে ব্যানও করা হতে পারে। তার মানে, কানাডার চিন্তা আপনাকে মোটামুটি বাদ দিতে হবে।

তৃতীয় প্রকারের ভুলটি আপনার অজান্তেই অনেক সময় কানাডার অনুমোদিত নয় (unlicensed) এমন, তথাকথিত পরামর্শকরা স্বেচ্ছায় করে থাকেন। কারণ, তাঁদের উদ্দেশ্য থাকে, যেভাবেই হউক আপনাকে কানাডা ঢুকিয়ে দিয়ে মোটাদাগের টাকা হাতিয়ে নেয়া।

এঁরা সচরাচর ক্লাইয়েন্টের সাথে লিখিত কোন চুক্তি করেন না, বা করলেও তাঁদের সম্পাদিত চুক্তি কানাডায় বৈধ নয়। তাই, ভুলত্রুটির জন্য এঁদের দায়ী করা যায় না; ক্ষতিটা হয় কেবল ভুক্তভোগীর।

অপরদিকে, কানাডার লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট এ ধরণের কাজে জড়িত হবার সাহস করেন না; কারন, ধরা পড়লে তাঁর লাইসেন্স বাতিল হবার সম্ভাবনা অতি উজ্জ্বল।

তবে, কিছু কিছু লাইসেন্সড কনসালটেন্ট (RCIC) তৃতীয়পক্ষকে দিয়ে ক্লাইয়েন্টের সাথে চুক্তি স্বাক্ষর করিয়ে চুটিয়ে দুই নম্বরী কাজ করছেন বলে শোনা যায়। তাঁরা সরাসরি নিজেরা চুক্তি করেন না বলে কানাডা তাঁদের ব্যাপারে ব্যবস্থাও নিতে পারে না।

কানাডায় পড়াশোনা বা, কানাডা ইমিগ্রেশন বিষয়ক প্রতারণা হতে নিজেকে বাঁচাতে আপনাকে উপরের বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে। কারণ, কানাডায় misrepresentation এর আশ্রয় নিলে বিশ্বের উন্নতদেশগুলোতে গমনের পথও কণ্টকাকীর্ণ হয়ে পড়তে পারে। দেশগুলো নিজেদের স্বার্থে এসব তথ্য পরস্পরের সাথে শেয়ার করে।

আইনি বিষয়গুলো নিজের উদ্যোগেই জেনে নিতে হয়, 'জানতাম না' বলে পার পাবার সুযোগ নেই।

Contact: [email protected]
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×