somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেফকে নিয়ে তাঁরা ভীষণ গর্বিত এখন

২৫ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেফকে নিয়ে তাঁরা ভীষণ গর্বিত এখন

আমাদের নিকটতম প্রতিবেশীর এক বন্ধু জানালেন, কেবল সপ্তাহখানেক আগে তাঁর একুশ বছর বয়সী ছেলে জেফ মা-বাবার বাসা ছেড়ে নিজ বাসায় উঠেছে। উঠেছে না বলে বলা ভালো, উঠতে হয়েছে। মানে, বাবা-মা এক প্রকার বাধ্য হয়েছেন তাকে বাসা থেকে তাড়াতে।

জেফ বছর তিনেক আগে হাইস্কুল (দ্বাদশ শ্রেণী) শেষ করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি। কোন কাজও করছে না। শুধু খায়দায়, গার্ল ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায়, গান শোনে আর ঘুমায়। অনেক বলে কয়েও তাকে দিয়ে লেখাপড়া বা কাজ করানো সম্ভব হচ্ছিলো না।

প্রসঙ্গত বলে রাখি, কানাডায় ২১ বছর বয়স পর্যন্ত সন্তানদের পোষ্য হিসেবে গণ্য করা হয়। ফলে, মা-বাবার স্বাস্থ্য বীমা বা এজাতীয় সুবিধাগুলো ২১ বছর বা তার কম বয়সী সন্তানরাও ভোগ করতে পারে; ২১ পার হলে আর নয়। ওর বয়স যেহেতু ২১ হয়ে গেছে, তাই, তার অসুখ-বিসুখ হলে শতভাগ পেমেন্ট দিয়েই ওষুধ কিনতে হয়, যা এদেশে খুবই ব্যয়সাধ্য। স্বাস্থ্যবীমা থাকলে কেবল ২০ শতাংশ বা তেমন কিছু দিতে হয়। এ কারণেই বাবা-মা জেফ'কে নিয়ে বেশি শংকিত হয়ে পড়েন। তার উপর বাবা-মা হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা তো আছেই।

অবশেষে জেফ এর বাবা-মা এক পরিকল্পনা আঁটলেন। তারই অংশ হিসেবে জেফকে নিয়ে এক দুপুরে নিজেদের গাড়িতে বেরিয়ে পড়লেন তাঁরা। ঘন্টাখানেক গাড়ি চালিয়ে ঢুকলেন এক এপার্টমেন্ট বিল্ডিংয়ে। বিল্ডিংয়ের ম্যানেজার তাঁদেরকে একটা এক বেডরুমের খালি এপার্টমেন্টে নিয়ে গেলেন। সেখানে ঢুকে তাঁরা এপার্টমেন্টের সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখলেন। এপার্টমেন্টটি সুসজ্জিত।
একপর্যায়ে জেফ এর বাবা জেফ এর হাতে এপার্টমেন্টের চাবি দিয়ে বললেন, 'এটি তোমার জন্য আমরা ভাড়া করেছি। প্রথম মাসের ভাড়াও দিয়ে দিয়েছি। তাই, তোমাকে ভাবতে হবে দ্বিতীয় মাসের ভাড়া নিয়ে। অস্থির হবার কিছু নেই, পুরো তিরিশ দিন তোমার হাতে আছে।'

জেফ যেন আকাশ থেকে পড়লো। ঘটনার আকস্মিকতায় সে হতবাক। এ অবস্থায়, ওর মা পাঁচশ ডলার ক্যাশ ছেলের হাতে গুঁজে দিয়ে বললেন, 'এক মাসের খাবার নিয়েও তোমাকে ভাবতে হবে না। এই টাকা দিয়ে সহজেই চলতে পারবে।' অনেকটা রোবটের মতো নির্লিপ্ত ভঙ্গিতে জেফ টাকাটা গ্রহণ করলো। - -

জেফ নাকি ওর মা'কে আজ ফোনে জানিয়েছে, সে একটা সুপারশপে সপ্তাহে তিরিশ ঘন্টা করে কাজের একটা চাকুরী পেয়েছে। এছাড়া, আরো একটা চাকুরীর ইন্টারভিউ কলও পেয়েছে সে।

মাত্র দিন সাতেকের মধ্যেই ছেলের এতটা অগ্রগতি দেখে মা-বাবার আনন্দ উপচে পড়ছে। জেফকে নিয়ে তাঁরা ভীষণ গর্বিত এখন।
- সন্তানকে উপযুক্ত বয়সে বাস্তব জগতে ছেড়ে দিন; দেখবেন, ঠিকই জেফ এর মতো ঘুরে দাঁড়িয়েছে সে। বেকার সন্তানকে আগলে রাখা মানে তার নিজ পায়ে দাঁড়ানো প্রলম্বিত করা। ছাড়তে তো একদিন হবেই।

এম এল গনি/ কানাডা হতে।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:৪৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাচার হওয়া টাকা বাংলাদেশেই আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৭

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া টাকা বাংলাদেশের ভিতরেই আছে - অন্য কারো মালিকানায়।

যদিও পাচারকারীরা হয়তো ওয়ার ট্রান্সফার বা টাকাকে বিদেশে ডলারে কনভার্ট করে বিদেশের কোন ব্যাংকে সরিয়ে নিয়েছে। কিন্তু,বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×