somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজনেস আইডিয়া

২১ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উন্নতদেশগুলোতে মন্ত্রীবৃন্দ, এবং কোনকোন সময় প্রধানমন্ত্রী পর্যন্ত পান থেকে চুন খসলেই ক্ষমতা ছেড়ে পাবলিকের কাতারে এসে দাঁড়ান। আজ খবরে পড়লাম ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ পদত্যাগ করেছেন।

ভাবছি, এসব তথাকথিত উন্নত দেশ কি তবে যোগ্য ও দেশপ্রেমী ব্যক্তিদের মন্ত্রী বা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনে ব্যর্থ? কই, আমাদের দেশে তো এমন ঘটনা দেখি না। বরং, এর বিপরীত অবস্থাই দেখা যায়। কোনওভাবে কেউ একজন মন্ত্রী-এমপি হবার সুযোগ পেলে তিনি তাঁর কর্মকান্ডে এতটাই 'দক্ষতার' পরিচয় দেন যে পরবর্তীতে দেখা যায় জনগণ মনের সুখে তাঁদের পুত্র-কন্যা-স্ত্রী-ভাইবোনদের বংশানুক্রমে মন্ত্রী-এমপি হবার সুযোগ দিতে থাকে।

এ অবস্থায় আমার তো মনে হয় উন্নত দেশগুলোতে কেউ এমপি, মন্ত্রী বা প্রধানমন্ত্রীর পদ পেলে তাঁদের শুরুতেই উচিত আমাদের দেশে এসে একটা ট্রেইনিং বা প্রশিক্ষণ নিয়ে নেয়া, যাতে মাঝপথে তাঁদেরকে হাল ছেড়ে পালাতে না হয়। এটা বিসিএস-এর ফাউন্ডেশন ট্রেইনিংএর আদলে কিছু একটা হতে পারে। এর প্রশিক্ষক হতে পারেন বংশানুক্রমে ক্ষমতা চর্চা করে চলেছেন এমন ব্যক্তিবর্গ।

বলা বাহুল্য, এ ধরণের প্রশিক্ষণ কেন্দ্র খুলে বাংলাদেশ চাইলে মূল্যবান বৈদেশিক মুদ্রা আয়েরও নতুন দ্বার উন্মোচন করতে পারে। বর্তমানে চলমান ডলার সংকট কাটাতেও এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। আমি কেবল ধারণাটা দিলাম। অভিনব এই প্রশিক্ষণ ইন্সটিট্যুট খুলে দেশকে বহির্বিশ্বে পরিচিত করে তোলার দায়িত্ব আপনাদের।

শুভকামনা।

সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:৩৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ঝড়

লিখেছেন ইসিয়াক, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৭


ঈশান কোণে মেঘ গুড়-গুড় হঠাৎ এলো ঝড়,
প্রবল বাতাসে ঘূর্ণিপাকে ধুলো মাটি খড়।

পাখপাখালি ত্রস্ত চোখে খুঁজছে আশ্রয়
বিপদাপন্নর চোখে মুখে নানা আশঙ্কা-ভয়।

কড়-কড়-কড় বাজ পড়ছে আলোর ঝিলিকে
প্রলয় তান্ডব  ঘটে চলেছে বাংলার মুলুকে।

মহাসংকটেও... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

সন্ধ্যা

লিখেছেন কালো যাদুকর, ১১ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১১

সময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,

তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।

আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে... ...বাকিটুকু পড়ুন

লাল সালুতে মজিদ টিকে গিয়েছিল, শামীম সেটা পারেনি।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৮


আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×