somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এমএলজি
'এম এল গনি' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

বাকস্বাধীনতার পরীক্ষায় প্রীতি উত্তীর্ন হতে পারলেন না

১৪ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাকস্বাধীনতার পরীক্ষায় প্রীতি উত্তীর্ন হতে পারলেন না =

বাকস্বাধীনতা চর্চায় বাধাপ্রাপ্ত হয়ে তরুণ লেখিকা জান্নাতুল নাঈম প্রীতি দেশ ছেড়েছেন দেখে আমার মতো অনেক নারীবাদীই শোকে মুহ্যমান। একটা স্বাধীন দেশে এ অবস্থা কাম্য নয়।

প্রীতির লেখালেখি সম্পর্কে ধারণা নিতে ফেইসবুকে তার কয়েকটি পোস্ট এবং পোস্টে পাঠকের করা শতশত কমেন্টে চোখ বুলালাম। তার জন্ম ও যোনির ইতিহাসও অনলাইন পিডিএফ থেকে পড়েছি। এতো তরুণ বয়সেই তাঁর যেসব বিচিত্র অভিজ্ঞতা হয়েছে তা ভাবতেই অবাক হই।

তাঁর ফেইসবুক পোস্টে যেসব কমেন্ট দেখলাম তার কমবেশি পঁচানব্বই শতাংশেই লেখিকার চিন্তাচেতনার জোর সমর্থন ও ভূয়সী প্রশংসা রয়েছে; ভিন্নমত চোখে পড়েনি বলা চলে। সঙ্গতকারণেই আমার মনে প্রশ্ন জাগলো, এতো সুহৃদ বা বন্ধু থাকা সত্ত্বেও এমন পাঠকপ্রিয় একজন লেখিকাকে দেশ ছাড়তে হলো কেন? তাঁকে তো দেশের মানুষ মাথায় তুলে রাখার কথা! আমি কোনভাবেই হিসাব মেলাতে পারি না।

এলোমেলো ভাবনায় একসময় মাথায় চিন্তা এলো, বাকস্বাধীনতার প্রতি লেখিকার নিজের শ্রদ্ধাবোধ কেমন পরখ করে দেখি না কেন?
পরীক্ষামূলকভাবে তাঁর দুটি সাম্প্রতিক পোস্টে দুটি কমেন্ট দিলাম। ইচ্ছে করেই মন্তব্যগুলোতে তাঁর সাথে আমি সহমত হইনি, এমনকি তাঁকে রীতিমতো চ্যালেঞ্জ করেছি বলা যায়।

ঘন্টা চারেক পর ফেইসবুকে প্রবেশ করে দেখি তিনি আমাকে ব্লক করেছেন। অতঃপর আমার অন্য একটি ফেইসবুক একাউন্ট হতে তাঁর ফেইসবুকের ওই পোস্ট দুটোয় গিয়ে দেখি, তিনি আমার মন্তব্যগুলোও মুছে দিয়েছেন। বুঝুন এবার, তিনি আমার উপর কতটা চটেছেন। পাঠক হয়তো ভাববেন, আমি অশালীন কিছু লিখেছি। তা ঠিক নয়। আমার একটা মন্তব্য নিয়ে নিচে আলোচনা করছি।

সংযুক্ত ইমেজে Dilruba Shormin-এর মন্তব্য এবং প্রীতির উত্তর দেখুন। প্রীতির উত্তরের প্রেক্ষিতে আমি মন্তব্য করেছিলাম, 'আপু, তথ্যটা এখানে দিয়ে দিলেই তো পারেন, উনাকে গুগল সার্চ করতে হবে কেন? আপনার নাম লিখে বেশি বেশি গুগল সার্চ হলে ranking-এ উপরে উঠবেন, তাই কি?'

আগেই বলেছি, সজ্ঞানে তাঁকে আমি এই চ্যালেঞ্জিং মন্তব্যটা দিয়েছিলাম কেবল দেখতে উনি তা কিভাবে নেন। আমার পরীক্ষায় তিনি পাশ করেননি। তিনি চাইলে আমার মন্তব্যটি এড়িয়ে যেতে পারতেন, বা সরাসরি আমাকে উত্তর দিতে পারতেন। তা না করে তিনি তা মুছে দিয়ে আমাকে ব্লক করার পথ বেছে নেন।

আমার অন্য মন্তব্যও এ জাতীয়। বাকস্বাধীতায় সোচ্চার এবং সে কারণে দেশত্যাগে বাধ্য হওয়া একজন লেখিকার অন্যের বাকস্বাধীনতায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখে তাজ্জব বনে গেলাম। সহমত না হওয়া অন্য মন্তব্যগুলোও কি তবে মুছে দেয়া হয়েছে? আপনিও চাইলে তাঁর কোন পোস্টে দ্বিমত পোষন করে মন্তব্য করতে পারেন, এবং টেস্ট করে দেখতে পারেন তাতে তাঁর প্রতিক্রিয়া কি?

আমি জানি, প্রীতি বয়সে নবীন। বাংলাদেশে তার বয়সী অনেকে এখনও চাকুরীজীবনই শুরু করেনি। সঙ্গতকারণেই, বাকস্বাধীনতার মর্ম অনুভব করে তা হৃদয়ে ধারণ করার মতো ম্যাচ্যুরিটি তাঁর এখনো এসেছে বলে আমার মনে হয়না। এ বিষয়টি হৃদয়ঙ্গম করতে প্রীতিকে আরো দীর্ঘপথ পাড়ি দিতে হবে। তাঁকে বুঝতে হবে, অন্যের বাকস্বাধীনতার প্রতি সহনশীল না হলে নিজের বাকস্বাধীনতাও বিপন্ন হতে বাধ্য।

প্রীতির জন্য শুভকামনা।
FaceBook: ML Gani

সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×