আমি আমাদের সন্তানদের সবসময় বলি, 'তোমরা সাধ্যমতো পড়াশোনা করো, সময় বা সুযোগের অপচয় করো না। কারণ, সুযোগের অপব্যবহার করলে এবং একইসাথে পড়াশোনায় খারাপ ফলাফল হলে তোমাদের অনুতাপের সীমা থাকবে না। অন্যদিকে, যথেষ্ঠ চেষ্টা করেও ফলাফল ভালো না হলে সাময়িক মন খারাপ হবে হয়তো, কিন্তু দীর্ঘমেয়াদি অনুতাপটুকু থাকবে না। কারন, তোমার চেষ্টা তো তুমি করেছো।'
আমি নিজেও কোন কাজে হাত দিলে তা খুব মনোযোগ সহকারে করি। ওদিকে, মন যা চায় না তা একদমই করিনা। পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি (আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন অনুমান করে) আকণ্ঠ দুনম্বরিতে ডুবে থাকার মতো স্ববিরোধী মানুষ আমি না। ফলে, কোন কাজে ব্যর্থ হলেও অনুশোচনা আমাকে কুরে খায় না। কারণ, আমি তো গাফেলতি বা অবহেলা করে হারিনি, নিজের সর্বোচ্চটা দিয়েই হেরেছি।
সময় এবং সুযোগ একবার হাতছাড়া হলে তা দ্বিতীয়বার সচরাচর ফিরে আসে না। এটা রাজনীতিতে যেমন সত্য, ব্যক্তিজীবনেও একইভাবে সত্য।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


