somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুশীল বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা ...

২৩ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সৃষ্টিকর্তা যাঁদের উপর তুষ্ট হন তাঁদের যেমন দুহাতে ঢেলে দেন, ঠিক তেমনই, শেখ হাসিনাও যাঁদের দিকে সুনজর দিয়েছেন তাঁদের সবাই বিপুল অর্থবিত্তের মালিক বনেছেন রাতারাতি।

অন্য ভাষায় বলা যায়, শেখ হাসিনার সংস্পর্শে যাঁরাই গেছেন তাঁদের প্রায় সবাই নিজের সততা বা মূল্যবোধ জলাঞ্জলি দিয়ে চোখের পলকেই হয়ে উঠেছেন বিত্তশালী নামিদামি মানুষ। আক্ষরিক অর্থেই আলাদিনের চেরাগ হাতে পেয়েছিলেন তাঁরা।

তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার সোল্ এজেন্ট হাসিনার অনুগ্রহপুষ্ট মানুষের সংখ্যা অগুনতি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমার দুই সহপাঠীর নামও রয়েছে বিতর্কিতদের তালিকায়। এ দুজনের একজন দেশের বিশিষ্ট পরিবেশবাদী, সবাই এক নামে চেনে তাকে। তিনি একজন স্থপতিও।

অন্যজন, দেশের এক সুপরিচিত লেখক। দেশের কিশোরদের আলোকিত করে চলেছেন দীর্ঘকাল ধরে। লেখক হয়েও হাসিনার প্রতি অন্ধভক্তি ও তাঁর সরকারের দালালি, পরিবেশ আন্দোলনের নেতা হয়েও খালের জমি অবৈধ দখল, এবং অতি সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে তথাকথিত নিরপেক্ষ বা নীরব দর্শকের ভূমিকা পালন, ইত্যাদি অভিযোগের তীর তাঁদের দিকে।

অথচ, আমার এ দুই সহপাঠী কোনোদিনও মানুষ হিসেবে খারাপ ছিলেন না, তাঁদের ছাত্রজীবন ছিল অতি উজ্জ্বল, এবং তাঁরা নিজনিজ ক্ষেত্রে আলো ছড়াতেও সক্ষম হয়েছিলেন পুরোদমে। কিন্তু, অতিমাত্রায় হাসিনাপ্রীতি, দলবাজি, পুরস্কার-সম্মাননা, মুক্তিযুদ্ধের চেতনার অপব্যাখ্যা, অর্থসম্পদ ও পদপদবির লোভলালসা হয়েছে তাঁদের কাল।

অন্য অনেকের মতো তাঁরাও ভাবতে পারেননি হাসিনা গং এর পতন হতে পারে একদিন। আমার বিবেচনায়, তাঁরা মোটেও দূরদর্শী ছিলেন না; কারন, তাঁদের বুঝা উচিত ছিল সীমিত সম্পদের একটা ছোট্ট দেশে অসীম সময় ধরে অবারিত লুন্ঠন চলতে পারেনা। এর একটা শেষ অবশ্যই আছে। তাঁরা বুঝতে ব্যর্থ হয়েছিলেন, স্বৈরাচারীর হাতে গুম-খুন চলতে দেখলে নিরপেক্ষ ভূমিকা নয়, প্রতিবাদ জানাতে হয়।

সীমাহীন দুর্নীতি ও অপকর্মের কারণে শেখ হাসিনা কেবল নিজেই ডুবেননি, কলংকের কালিমা লেপে দিয়েছেন আমার দুই বন্ধুর মতো এমন হাজারো এককালের পরিচ্ছন্ন ইমেজের মানুষের কপালে।

এ প্রেক্ষাপটে, লেখক, শিল্পী, সাহিত্যিক, পরিবেশবাদী এবং সুশীল সমাজের আর যাঁরা আছেন তাঁদের প্রতি নিবেদন, ইতিহাস হতে শিক্ষা নিন, নিজের বিচার-বিবেচনা-বিবেককে সদা জাগ্রত রাখুন, ব্যক্তিপূজা ও অন্ধ দলভক্তি পরিহার করুন, এবং সর্বোপরি, লোভলালসার লাগাম টেনে ধরুন যাতে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হলে কারো মন্দ কথা শুনতে না হয়, নিগৃহীত হতে না হয়, বা চরম ক্ষেত্রে, গর্তবাসী হতে না হয় জাফর ইকবাল সাহেবদের মতো।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×