somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ের দাওয়াতের উপহার ...

০৩ রা অক্টোবর, ২০২৫ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙালির আড্ডার প্রধান আকর্ষণ ধর্ম বা রাজনীতি হলেও অন্যান্য বিষয়, যেমন, বিয়েশাদির অনুষ্ঠান নিয়েও আলোচনা কম হয়না। গল্প জমে উঠে বিয়ের দাওয়াতে উপহার দেয়া-নেয়া নিয়েও।

প্রায় আড়াই দশক আগে আমি যখন দেশে ছিলাম তখনো বিয়ের উপহার হিসেবে ক্যাশ দেয়ার প্রচলন হয়নি, কাইন্ডস, মানে, উপহার সামগ্রী দিতে দেখেছি সচরাচর। মনে আছে, আমার বিয়েতে সহকর্মীবৃন্দ মিলে মন্নু সিরামিকের ৫২ পীসের একটা সুন্দর ডিনার সেট দিয়েছিলেন, যা আজও অক্ষত আছে। আজকাল সম্ভবত সে সংস্কৃতি বদলে ক্যাশ লেনদেন শুরু হয়েছে।

উত্তর আমেরিকায় বাঙালিদের বিয়েশাদীতে কাইন্ডস নয়, ক্যাশ উপহার দিতে দেখি। গিফট দিতে সাধারণভাবে যা বিবেচনায় নেয়া হয় তা হলো, একটি পরিবার থেকে যতোজন আমন্ত্রিত অতিথি থাকেন কমবেশি ততো শত ডলার ক্যাশ উপহার দেয়া হয়। যেমন ধরুন, আপনার পরিবার হতে তিনজন দাওয়াতে গেলে কমবেশি তিনশ ডলার দিলে তা খুবই যৌক্তিক। আর্থিক অবস্থাভেদে এর কমবেশি অবশ্যই হতে পারে।

এ হিসেবটা এলো কোথা হতে? - আসলে এধরনের কোন লিখিত নিয়ম নেই। বিবেচনা এমন যে দাওয়াতের আয়োজকবৃন্দ প্রতিজনের দাওয়াতের পেছনে গড়ে কমবেশি শখানেক ডলার খরচ করে থাকেন। উদ্দেশ্য, তাঁরা যেন খরচের কিছুটা পুষিয়ে নিতে পারেন। ভিন্ন ভাষায়, তাদের উদ্দেশ্যে সহায়তার হাত বাড়িয়ে দেয়া। - -

সেদিনের আড্ডায় এক সুহৃদ বললেন, তার কন্যার বিয়েতে কেউ একজন খামে ভরে এক হাজার ডলার উপহার দিয়েছিলেন। খামে তাঁর নাম লেখেননি, অর্থাৎ, উপহারটা ছিল এনোনিমাস (anonymous) বা বেনামি। তৎক্ষণিক ধারণা করেছিলেন, এ শহরের ডাক্তারবৃন্দের কেউ একজন হয়তো এতো বড়ো অংকের উপহার দিয়েছেন। কিন্তু, কানাঘুষায় পরে জানা গেল যে দম্পতি এ বিশাল অংকের অর্থ উপহার দিয়েছেন তারা মিনিমাম ওয়েজ (কানাডা সরকার নির্ধারিত সর্বনিম্ন বেতন) এর কাছাকাছি বেতনভোগী ওয়ার্কার বা শ্রমিক।

অপরদিকে, একই দাওয়াতে এক ডাক্তার ভদ্রলোক পরিবারের চার সদস্য নিয়ে উপস্থিত হয়েছিলেন। তিনি অন্যদের মতো ডলারভর্তি খামে নিজের নাম লিখে দিয়েছিলেন। তবে, সে খামে ছিল মাত্র পঞ্চাশ ডলার। অথচ, পাঁচ হাজার ডলারও তাঁর জন্য তেমন কিছু না। যারা জানেন না, উত্তর আমেরিকাসহ উন্নতদেশগুলোতে যারা ডাক্তার হিসেবে কাজ করেন তাঁদের আয় অন্য যে কোন প্রফেশনের কয়েকগুন। উদাহরণস্বরূপ, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের অনেকে বছরে মিলিয়ন ডলারের উপর আয় করেন। সেকারণেই বিষয়টা আলোচনায়। - -

বিয়ের দাওয়াতের উপহার নিয়ে আপনাদের কারো ইন্টারেস্টিং কোন অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখতে পারেন।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।

লিখেছেন রাবব১৯৭১, ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৯

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

×