অধিকারটা চাই
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমরা হলে বাচ্চা শিশু
করবে কেন চুরি?
যাই কিন্তু হোক না ইস্যু
আমার হাতেই ছড়ি।
রাকিব রাজন ইমন হাসান
যাই হোক গে নাম,
চুরি করলে মারবোইতো
আমার অনেক দাম।
মামলা করো অ্যারেস্ট করো
পাবে নাকো লাভ,
জামিন পাবো সপ্তাহান্তে
যতই ধরো ভাব।
সমাজ চালাই আমরাইতো
আমরা দেশের মাথা,
তোমরা হলে আম পাবলিক
ঘরে ছেঁড়া কাঁথা।
তোমরা আবার মানুষ নাকি
আম মানে তো ম্যাংগো,
তিড়িং বিড়িং করলে বেশি
ভ্যাঙবো কিন্তু ঠ্যাংও।
সিভিল সমাজ আর মিডিয়া
যত নষ্টের গোড়া,
বাড়তি কথা বলে যারা
তারাইতো বিষ ফোঁড়া।
টাকার কাছে সবই বেকার
টাকাই হলো মানি,
জানে মানে আমরা সবাই
এই কথাটাই মানি।
অধিকারের কথা বলে
হল্লা করো শুধু,
আমাদেরতো টাকার পাহাড়
টাকা মানেই মধু।
আজকে যারা আছে শিশু
তারা কালকে ভবিষ্যৎ,
পয়সাওয়ালা নাইবা মানুক
গুণী জনের মত।
আমরা কিন্তু অধিকারের
কথা বলেই যাবো,
আজ না পেলেও অধিকারটা
আগামীকাল পাবো।
মানুষ হয়ে জন্ম নিয়ে
পেয়েছি যে অধিকার,
অন্যায় কিছু হলে পরে
চাইবো যে প্রতিকার।
শিশু-নারী-পুরুষ সবার
অধিকারটা চাই,
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুনএকাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুন