রিজার্ভেতে দেশের টাকা কেন হলো ফাঁকা?
আমরিকাতে কেন গেলে থাকতে আমার ঢাকা?
যেনো তেনো কথা নয়কো আটশো কোটি টাকা,
এক নিমেশেই করে দিলো দেশের পকেট ফাঁকা।
হ্যাকিং করে তারা নাকি ভাঙ্গতে পারে মেশিনো,
জনতার টাকা চুরি করে খেলে তারা ক্যাসিনো।
আমরা হলাম আম জনতা কথা বলা মানা,
দেশের টাকা বিদেশ দিলে মারবে ওরা হানা।
সব ব্যাটাদের নজর এখন বাংলাদেশের দিকে,
ভাঙ্গতে পারলে দেশের কোমর ইমেজ হবে ফিকে।
রিজার্ভে আর গার্মেন্টস খাতে চলছে ষড়যন্ত্র,
দুর্নীতি আর চুরি ডাকাতি পশ্চিমাদের মন্ত্র।
ইন্টারনেট মুক্ত বাজার আছে কত যাদু,
অন্তরেতে বিষ থাকলেও মুখটা জুড়ে মধু।
গেল গেল আমার গেল ওদের কি গো তাতে?
ওরা খেলবে ক্যাসিনো আর আমরা মরবো ভাতে।
ফেরত দিতে হবেই হবে মেহনতের টাকা,
টালবাহানা চলবে নাকো আওয়াজ নয়তো ফাঁকা।
দেশের টাকা ফেরত চাই এই আমাদের দাবি,
মুরুব্বিরা ঠিকই জানে কাদের হাতে চাবি।
স্বাধীনতার মাসে যারা আঘাত করলো মূলে,
ষড়যন্ত্রের কথা কিন্তু যাবো নাকো ভুলে।
মানুষরূপী মানুষগুলো মানুষ হবে কবে?
বিচার করে আসল টাকা ফেরত দিতেই হবে।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



