উড়ে যায় ধবল বক
বিলের জলে খুঁজে বেড়ায় মাছ
চুপ চুপ এক ডুব কালো পানকৌড়িটা।
কৃষকের মুখে হাসি
মাঠে মাঠে সোনালী ধান
নবান্নের আমেজে নতুন ধানের হবে গান।
ছুটে চলছে ট্রেন
পেরিয়ে মাঠের পর মাঠ
সান্তাহার আক্কেলপুর কিংবা জয়পুরহাট।
কু ঝিকঝিক ঝিকঝিক
ঠোঁটে মুখে হাসি ফিকফিক
মানুষ ফিরছে অথবা চলেছে গন্তব্যে।
তোমার বোগিতে বোগি
যেমন মানুষে মানুষে বন্ধন
ট্রেন তুমি ধাবমান, ঠিক যেন জীবন গতি।
(১৭.১১.২০১৬)
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



