somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নয়নকর্মীর স্মৃতি- ১: শ্যামনগরে লাইব্রেরি স্থাপন

২৮ শে মে, ২০২১ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেটা ছিল ২০১৮ সালের কথা। তখন আমি সাতক্ষীরার আদিবাসীদের নিয়ে কাজ করতাম রিলিফ ইন্টারন্যাশনাল (আরআই)’র একটা প্রকল্পের ম্যানেজার হিসাবে। আমি বরাবরই বিশ্বাস করি, উন্নয়নের মূল প্রথিত রয়েছে শিক্ষায়, দানে নয়। তাই প্রত্যন্ত আদিবাসী গ্রামে যদি একটা লাইব্রেরি করা যায় তাহলে তাদের হয়তো কোন উপকারে লাগতেও পারে। এটা আদিবাসী ছেলেমেয়েদের পাঠাভ্যাস তৈরিতে ভূমিকা রাখবে। যদি প্রকল্পে লাইব্রেরি করার জন্য আলাদা করে কোন বাজেট বরাদ্দ ছিল না তবু প্রস্তাবনা দিতেই প্রতিষ্ঠান রাজি হয়ে গেলেন সেসময় রিলিফ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলাম ভাই। তিনি খুব সৌখিন এবং শিক্ষানুরাগী মানুষ। বললেন প্রস্তুতি নিন, আমরা করে ফেলি।

একটা বিশাল বুকলিস্ট করে বাংলা একাডেমি, পাঠক সমাবেশ, বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাতিঘর, আজিজ সুপার মার্কেটসহ বিভিন্ন বইয়ের দোকানে ছুটলাম সহকর্মীরা। প্রকল্পের টাকায় একগাদা বই, বুক শেলফ, কিছু চেয়ার আর পড়ার টেবিল কিনে পাঠিয়ে দিলাম সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস) এর অফিসে। সামসের অফিস হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের গ্যারেজবাজারের পাশেই। সামসের এক্সিকিউটিভ ডাইরেক্টর কৃষ্ণপদ মুন্ডা তার অফিসের একটা রুম আমাদের ছেড়ে দিলেন লাইব্রেরি করতে। আমাদের ঢাকা আর শ্যামনগরে ফিল্ড অফিসের সকল সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে দাঁড় হয়ে গিয়েছিল একটা লাইব্রেরি।

আরআই ফিল্ড অফিসের দীপঙ্কর সাহা আর সামসের দীপঙ্কর বিশ্বাসও কাজ করেছিল বেশ। যে রুমটি সামস ছেড়ে দিয়েছিল লাইব্রেরির জন্য সেখানে মূলতঃ ওরা দু’জন অফিস করতো। লাইব্রেরি হওয়ার খুশিতে ওরা নিজেদের বসবার জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গাতে নিজেদের অ্যাকোমোডেট করে নিয়েছিল।

আমার দু’টো কবিতার বই ”লাল স্বপ্ন” এবং ”আমি জাতিস্মর” আমি ডোনেট করেছিলাম লাইব্র্রেরিটির জন্য। আদিবাসী ছেলেমেয়েরা এসে বই পড়তো। ওরা ফিল্ড থেকে ছবি পাঠাতো বিভিন্ন সময়। দেখে মনটা ভরে যেত। আমি নিজে যখন ফিল্ড ভিজেটে যেতাম তখন সেখানে বসতাম। বইগুলো দেখতাম, কোনটা বের করে পড়তাম। একটা শিহরণ তৈরি হতো। প্রফুল্ল হয়ে যেতো মনটা।
জানিনা এখনো আছে কি না সেই লাইব্রেরি। চলছে কিনা সে খবরও পাই না আজকাল আর।

[দ্র: ছবিটি সামস অফিসের কর্মীদের নিকট আমার লেখা বই হস্তান্তর করার সময়ে তোলা। দিন তারিখ মনে নাই]

সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২১ বিকাল ৫:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×