এই দুনিয়ায় আজ সবই ব্যবসায়ীদের দখলে। মায়া-মমতা, প্রেম-ভালবাসা, তা ও ব্যবসায়ীদের করতলে। আর কি অদ্ভুত! আমরা সবাই নিজেদের ব্যাবসায়ীদের কাছেই সমর্পণ করে চলেছি।
এত অন্ধ মানুষের আবাস এই সময়ের পৃথিবী; যা এর আগে কখনই ছিলনা। শুধু কি অন্ধ! এত সংবেদনহীনতার সময় সম্ভবত আগে কখনই আসেনি। এজন্যই এখন অমাবশ্যার সময়। যেখানে আলো বিলায় " প্রথম আলো"।
তবে এটা নিশ্চিত- সময় চিরকাল অন্ধ ও ভোতা থাকতে পারে না। যারা নিজেকে পন্য করে, পণ্য হয়েই কেবল বন্ধুত্ব বোঝে, ধিক সেসব বন্ধুত্ব বিলাসীদের। ওঃ বন্ধুত্ব! তোমাকেও মুক্ত করতে হবে কেনা-বেচার শিকল ছিড়ে!
আর প্রজন্ম কি কেবল নির্বোধের প্রতীক প্রবাহ হয়ে উঠবে নতুন নতুন ব্যবসায়ী দিন উদযাপনের হািতয়ার হয়ে! কেউ কি ভেরা-গাধা হওয়া থেকে বের হতে পারবে না! হবে না মানবিক বোধসম্পন্ন উন্নততর প্রানী!
বন্ধুত্ব দিবস??????!!!!!!!!!!!!!!???????????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


