।। ক্ষুদে মন ভারী অগণন।।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
।। ক্ষুদে মন ভারী অগণন।।
জানি, যদি
জিজ্ঞেস করি
যাবে নাকি
রোদেলা রাস্তায়?
উত্তর দেবে-
`না থাক,
একটু পরে
রোদ কমলে
হাটবো দু'জন
কোমল ছায়ায়।'
যদি বলি
আমার যে
আলোর তেষ্টা,
হিমে হিম
জমে গেছি,
জঙ্গী সৌরতাপ
খুব দরকার।
জানি তুমি
বলবে তখন-
`কেন তুমি
এত উগ্র,
পুড়ে ছাই
হতে চাও?
একটু দাঁড়াও,
সময় হবে
আমিও যাব
তোমার সাথে
বৃষ্টির পর
ঠান্ডা কাদায়
পিচ্ছিল মাঠে।
পড়ে গিয়ে
ধরব হাত,
তুলবে টেনে
লড়বো সাথে।'
হ্যাঁ ওভাবেই
কথায় কথায়
বাড়বে অস্বস্তি;
তাই বন্ধু
থাক তুমি
ঘরেই, দোরে।
একাই আমি
পুড়তে চললুম
মড়তে নয়,
ভাঙ্গতে নয়,
বরং বাঁচতে
এবং বানাতে।।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন