
"হে তনয়া,
তুমি আমার এই চিবুকের উপমার ইন্দু.
তুই জুড়ে থাকিস, মাঁড়িয়ে দিস, আলো দিস,তাপ দিস,
তা নাহলে পিছ পা হবো না ভাঙ্গতে আকাশ সিন্দু।"
"হে সূতা,
তুই আমার অলস বিকেলের উপমার দীপ্তি,
ভেবেছিলাম আপন অভিলাষে আরাধোনা করবো তোর,
মনের বিপরীতে, অম্বর জুড়ে জলধার জমেছে তাই যেতে হচ্ছে,
কেবলই থেকে যাচ্ছে আমার অতৃপ্তি।"
"শুধু থাকিসরে হয়ে আমার, এক মুঠো সুখ,
ছেড়ে দিলেও হতি যদি, সন্ধ্যা জোনাকি ;
গভীর অন্ধকারেও, আলোকিত করতে আমার মুখ।"
"তবুও,
মনটা আমার কূ ডাক ডাকছে,
আলাবোলা আমি, নেই আমার গগনচূম্বী অত কিছু.
দোহাই তোর হতে যাসনা
তুই আমার মেহনত মাখা
মেহনতি উপমা।"
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



