পর্ব: ৩৪.২.০১ (আয়াত ৩৯-৫০)
সূরা: ওয়াকিয়া
অর্থ: নিশ্চিত ঘটনা, (এখানে কিয়ামতের দিকে ইঙ্গিত করা হয়েছে)
সূরার ক্রম: ৫৬
পারা: ২৭
অবতীর্ণ: মক্কা
সর্বমোট আয়াত : ৯৬
রুকু: ৩
শুরু করি তা্ঁর নামে আল্লা যিনি
পরম করুণাময় দয়ালু তিনি।
রুকু-২
তাদের বেশি রবে আগের লোকেরা
পরের লোকেরাও বেশি হবে তারা।
বাম দিকে থাকিবে আর সেই দল
কতই না হতভাগা তাহারা সকল!
থাকিবে আগুন আর ফুটন্ত পানিতে
ঘন-কালো ধোঁয়া হবে ছায়া সেথা দিতে।.......(৪৩)
সুশীতল নয় তাহা আরামের তরে
পূর্বে ছিল তারা বিলাসিতা করে।
করিয়া থাকিত সদা পাপ কাজ যত
তখন বলিত তারা কথা এই মতো-
মরে গিয়ে মাটি হাড়ে হব পরিণত,
কেমন করে পুনরায় আবার এমন
জীবিত হয়ে সব উঠিব তখন?....................(৪৭)
পূর্বের পুরুষগণও তারা সকলে?
এই কথা দাও তুমি তাদেরে বলে-
আগে বা পরের সকল যাহারাই রয়
সকলেই তারা সব হবে নিশ্চয়ই,
নির্দিষ্ট দিনে এক নির্ধারিত
সবাইকে করা হবে একত্রিত।.......................(৫০)
================(রুকু-২ চলবে)====================
এমপিথ্রি ডাউনলোড করুন: এখান থেকে
ডিসক্লেইমার: পবিত্র কোরআন শরীফ আরবিতে ছন্দোবদ্ধ আকারে নাযিল হয়। কুরআন শরীফ সর্বপ্রথম বাংলা তর্জমা করেন ড. গিরীশচন্দ্র সেন। ২০০৬ সালে গবেষক পান্না চৌধুরী সম্পূর্ণ ৩০ পারা কুরআনকে বাংলায় ছন্দোবদ্ধ আকারে অনুবাদ করতে সক্ষম হন।ছন্দোবদ্ধ অনুবাদ বলতে প্রতিটি লাইনের শেষ বর্ণের উচ্চারণের মিলটুকু বুঝানো হয়েছে। একে ছন্দের প্রকারভেদের মধ্যে ফেলা যাবে না।
আল-কোরানের বাংলা অনুবাদ ডাউনলোড করুন ইউনিকোডে:
1. Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





