তুমি জানতে চাও আমার ভালোবাসা কত গভীর
তুমি জানতে চাও সত্যি ভালোবাসি কতটা নিবিড়
আমার অনুরাগে নেই খাঁদ
ভালোবাসা নয় তো বালির বাঁধ
চাঁদ সে তো আমার হৃদয়ের প্রতিধ্বনি
তুমি জানতে চাও আমার ভালোবাসা কত গভীর
তুমি জানতে চাও সত্যি ভালোবাসি কতটা নিবিড়
আমার অনুরাগ তরঙ্গায়িত না
আমার ভালোবাসা বদলাবে না
চাঁদ সে তো আমার হৃদয়ের প্রতিধ্বনি
একটি আটপৌরে সাদাসিদে চুম্বন
আমার হৃদয়ে তোলে আলোড়ন
ক্ষণিকের সে স্মৃতি, যখন ছিলাম খুব কাছে-
আজও আমায় তাড়িয়ে বেড়ায় তোমার কাছে
তুমি জানতে চাও আমার ভালোবাসা কত গভীর
তুমি জানতে চাও সত্যি ভালোবাসি কতটা নিবিড়
একটুখানি হলেও ভেবে দেখো
চাঁদের পানে নয়নযুগল রাখো .
চাঁদ সে তো আমার হৃদয়ের প্রতিধ্বনি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


