শোনেন শোনেন সামুবাসি শোনেন দিয়ে মন
বাংলাদেশের টাইগারদের কথা এখন করিব বর্ণন
আমাদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল
তার ব্যাটিং দেখতে পারি- প্রসন্ন কপাল
ওপেনিঙএ তার সঙ্গী এনামুল হক বিজয়
বাঘা বাঘা বোলারদের করে না সে ভয়
তিন নম্বরের বীরসেনানি আয়ুব মার্শাল
টেস্ট ক্রিকেটে ভবিষ্যতে ধরবে সে হাল
এরপর আছে সাগরপারের ছোট্ট মমিনুল হক
একের পর এক করে যাচ্ছে দারুন সব নক
টেস্ট হোক কিংবা টি টুয়েন্টি মারার বল মারো
তোমার কাছে এ এটিচুড দেখতে চাই আবারো
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান
এই মানিকখানাই আমার বাংলাদেশের জান
ব্যাটিং আর বোলিঙে কিউইদের বধ করো
বাংলাদেশের বিজয় নিশান আবার তুলে ধরো
মুশফিকের মাথায় ঠাঁসা ষোল কোটি আশা
ভয় করো না, তোমার জন্য বুকভরা ভালোবাসা
রংপুরের ত্যাগরা সাওয়াল মারমুখী নাসির
বল কে করবে শুধু সীমানা থেকে বাহির
আমাদের আছে পটুয়াখালীর সোহাগ গাজী
ব্যাটিং বলো বোলিং বলো সকল কাজের কাজী
ঘূর্ণি বলের জাদুকর আব্দুর রাজ্জাক
কিউইদের মারাবে বারে বারে ‘ডাক’
পেস বোলিঙে আছে বাগেরহাটের রুবেল
সাবাস বেটা, বারেবারে স্ট্যাম্প উপড়ে ফেল
আজ নেমেছে নতুন যোদ্ধা আল-আমিন
কিউইদের থেকে নেবে পরীক্ষা কঠিন
আমাদের আশা ভরসা ওরা এগারো জন
অধম বান্দা যাহাদের কথা করেছি বর্ণন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


