তোমার জন্য প্রতীক্ষায় ছিলাম, প্রতীক্ষায় আছি
প্রথমে প্রথমে দিন গুনতাম, একদিন দুইদিন তিনদিন
তারপর থেকে সপ্তাহ গুনি, এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ
তারপর শুরু হল মাস গুনা, এক মাস দুই মাস তিন মাস
মাস গুনতে গুনতে বছর এসে হানা দেয় আমার গণনার অভিসারে
সেইসব আঠারো মাসের বছর-
গুনতে তবুও ক্লান্তি আসে না, আমি গুনে যেতে চাই দশক,যুগ এইভাবে
শতকের পরিধি পুরোতে পুরোতে আমি তুমি আর থাকবো না বলে
সে হিসাবে না গেলেও ক্ষতি নেই-
কিন্তু আমার প্রতীক্ষার প্রয়ন কক্ষনই ফুরাবে না, কখনো না!
এই যে যৌবনের প্রথম প্রহর থেকে শুরু...
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


