somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদে মিলাদুন্নবি সঃ মারহাবান

১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইলা হযরতিল আলিয়্যাতিল কুদিসিয়্যাতিন নববিয়্যতি ইস্তিগাছতিল মুলকে বাংলা ব-তকবীরে ঈদে মিলাদুন্নবি আল্লাযী কানা রৌযাতান ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি!
অর্থঃ ঈদে মিলাদুন্নবি সঃ উপলক্ষ্যে, যার পবিত্র রওযা মুবারক মদিনা মুনাওয়ারাতে অবস্থিত, নবী করিম সঃ এর পবিত্র সুমহান দরবারে বাংলাদেশের জন্য দোয়া ও রুহানি সাহায্য প্রার্থনা!

গরীকে বাহরে উম্মত আশশাফাআত ইয়া রাসুলাল্লাহ
দরে আ বায়তে হুরমত আশশাফাআত ইয়া রাসুলাল্লাহ
অর্থঃ হে আল্লাহর রাসুল! আপনার উম্মত পাপের সাগরে নিমজ্জিত। ইয়া রাসুলাল্লাহ! আপনার দরবারে তাই সুপারিশ প্রার্থনা করছি।

হাবীবে রব্বে ইজ্জত আশশাফাআত ইয়া রাসুলাল্লাহ
সরা পা আইনে রহমত আশশাফাআত ইয়া রাসুলাল্লাহ
অর্থঃ মহান আল্লাহর হাবীব! আপনার দরবারে সুপারিশ প্রার্থনা করছি। আপনার আপাদমস্তক রহমত স্বরূপ, অতএব সুপারিশ কবুল করুন!

পানাহে জুমলা খিলকত আশশাফাআত ইয়া রাসুলাল্লাহ
শেফায়ে জুমলা ইল্লাত আশশাফাআত ইয়া রাসুলাল্লাহ
অর্থঃ সৃষ্টিকুলের আশ্রয়স্থল হে রাসুল! আপনার দরবারে সুপারিশ প্রার্থনা করছি। সকল ব্যাধির নিরাময় হে রাসুল! আপনার সুপারিশ প্রার্থনা করছি।

ইয়ে বাংলা মে মুসিবত আশশাফাআত ইয়া রাসুলাল্লাহ
বয়েক নযরে ইনায়াত আশশাফাআত ইয়া রাসুলাল্লাহ
অর্থঃ এ বাংলাদেশে আজ মুসিবত সমপস্থিত, তাই আপনার সুপারিশ কামনা করছি। আপনার কৃপাদৃষ্টিতে এ মুসিবত দূরীভূত করে দিন।

সাহারা উম্মতৌ কে আয় শফিয়ে দু জাহা তুম হো
দমে কুরবে কিয়ামত আশশাফাআত ইয়া রাসুলাল্লাহ
অর্থঃ হে দুজাহানের সুপারিশকারী! আপনি হচ্ছেন স্বীয় উম্মতের ভরসা। কিয়ামতের নিকটবর্তী সময়ে আপনার সুপারিশ কামনা করছি।

ব-দৌলত আপকি সিদ্দিক বাদাল আম্বিয়া আরহাম
রফীকে গারে হিজরত আশশাফাআত ইয়া রাসুলাল্লাহ
অর্থঃ আপনার বদৌলত আবু বকর সিদ্দিক (রা) হচ্ছেন আপনার উম্মতের মধ্যে অতীব দয়ালু। তিনি ছিলেন হেরা গুহায় আপনার সঙ্গী।

তোমারই শানে হাইবত সর বসর ফারুকে আযম কু
পয়ে আ শানে হাইবত আশশাফাআত ইয়া রাসুলাল্লাহ
অর্থঃ আপনার ব্যক্তিত্বের মর্যাদা সরাসরি ফারুকে আযম পর্যন্ত পৌঁছে গেছে। তাঁর সেই শানের অছিলায় সুপারিশ প্রার্থনা করছি।

করি ফরিয়াদ যুন্নুরাইন হাম শেরে খোদা রব ছে
বজুজ তু মান লিউম্মত আশশাফাআত ইয়া রাসুলাল্লাহ
অর্থঃ হজরত উসমান ও হজরত আলী (রা) যেন আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। আপনি ছাড়া আর কে-বা আছেন, অতএব সুপারিশ প্রার্থনা করছি।

সবীহে মুস্তফা ও হাস্নাইনে হজরত ফাতেমা যাহ্‌রা
আভি উনকি বদৌলত আশশাফাআত ইয়া রাসুলাল্লাহ
অর্থঃ হজরত ফাতেমার দু’তনয় রাসুলুল্লাহর অনুরূপ ছিলেন। এ মুহূর্তে তাদের অছিলায় সুপারিশ কবুল করুন।

তোফাইলে জুমলা আসহাব ইয়া রব মাগফেরাত ফরমা
ব-অয়াছফে বে নিহায়াত আশশাফাআত ইয়া রাসুলাল্লাহ
অর্থঃ সকল সাহাবীর অছিলায় আমাদের ক্ষমা করো। অসীম দয়ার সাহায্যে সুপারিশ কবুল করুন।

রবি আউয়াল মুবারক মে বেলাদত ছে নবিজি কি
বাহারে খাস রহমত আশশাফাআত ইয়া রাসুলাল্লাহ
অর্থঃ পবিত্র রবিউল আউয়াল মাসে আপনার জন্মের বদৌলত রহমতের বসন্তের আগমন। হে রাসুল! আমাদের সুপারিশ কবুল করুন!

দরে আ গাউছে জিলানী নেদায়ে আহলে রুহানি
মদিনা আরজে হালত আশশাফাআত ইয়া রাসুলাল্লাহ
অর্থঃ হজরত আবদুল কাদের জিলানি (রা)-র দরবারে আধ্যাত্মিক চর্চা কারীদের ফরিয়াদ, আমাদের মনোবাঞ্ছা মদিনায় পৌঁছে দিন!

ইমামে দৌরায়ে রাবে আশর ইয়ানি মুজাদ্দিদ জু
নসীবে মা ইনায়ত আশশাফাআত ইয়া রাসুলাল্লাহ
অর্থঃ ১৪শ হিজরি শতাব্দীর ইমাম ও মুজাদ্দিদ এর অছিলায় আমাদের ভাগ্যে শাফায়াত লিখা হোক।

উয়ো সাইয়িদ কুতবে আলম আ জনাবে আব্দ বারী হে
ব-হকে ইয়ি শাহাদাত আশশাফাআত ইয়া রাসুলাল্লাহ
অর্থঃ তিনি হচ্ছেন আবদুল বারী শাহ (রা), তাঁর অছিলায় সুপারিশ মঞ্জুর করুন! এ সত্য সাক্ষ্যের অছিলায় আমাদের সুপারিশ কবুল করুন!



১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×