somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মৌরি হক দোলা
যদিও আমি ইংরেজী সাহিত্যের ছাত্রী, অন্যান্য ভাষার সাহিত্যও পাঠ করতে ভালোবাসি। নিজেকে সাহিত্যের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেওয়ার চেষ্টা করছি।

বই পর্যালোচনা- নিষিদ্ধ দিনলিপি

১৩ ই মে, ২০২০ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোট ঊনচল্লিশটি লেখা নিয়ে সংকলিত হয়েছে জেসমিন চৌধুরীর ‘নিষিদ্ধ দিনলিপি’।
এসব লেখায় আছে ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণ, আছে নারীর সামাজিক অবস্থানের তীক্ষ্ম বিশ্লেষণ, আছে নানা উপকরণে সজ্জিত সমাজ ব্যবস্থার নানা আঙ্গিক। লেখাগুলো আমাকে ভল লাগার আনন্দ দিয়েছে।...




কথাসাহিত্যিক সেলিনা হোসেন ‘নিষিদ্ধ দিনলিপি’ বইয়ের ভূমিকা এই কথাগুলো দিয়েই শুরু করেছেন। বইটির উপর পর্যালোচনা লিখতে গিয়ে আমার মনে হলো বইটির মূল বিষয়বস্তু ব্যক্ত করার জন্য এই তিনটি বাক্যই যথেষ্ট উপযুক্ত।

বছরখানেক আগে বাতিঘর থেকে বই কিনে চলে আসার পথে আমার নজর কেড়েছিল লাল-কালো মলাটের একটি বই। প্রচ্ছদে লাল হরফে বড় বড় করে লেখা ‘নিষিদ্ধ দিনলিপি’। মানুষ তার সহজাত প্রবৃত্তি থেকেই বরাবর নিষিদ্ধ বিষয়ের প্রতি আকৃষ্ট। আমিও এই প্রবৃত্তির দাস, বলাই বাহুল্য। বইটি হাতে তুলে নিয়ে উল্টেপাল্টে দেখলাম। নারী, শিশু ও বঞ্চিত মানুষের অধিকারের কথা নিয়েই এই বই। বেশ ভালো লাগল।

আরো বেশি ভালো লাগল বাসায় এসে বইটি পড়ার পরে।

লেখিকা জেসমিন চৌধুরী তার জীবনের প্রতিটি যুদ্ধের গল্প, যা তিনি জানতে পেরেছেন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ‘এনেকডোটস’ আকারে। নারীর আজীবনের সঙ্গী ঋতুস্রাব, নারী নির্যাতন, ধর্ষণ, বিবাহবিচ্ছেদ, বহুবিবাহ, শিশু নির্যাতন, সমকামী মানুষের মনের যন্ত্রণা, ধর্মীয় সাম্প্রদায়িকতা-- এমনই বহু তথাকথিত নিষিদ্ধ বিষয় নিয়ে লিখেছেন এই ‘নিষিদ্ধ দিনলিপি’। ব্যক্তিগত মতামত ও পর্যবেক্ষণ-মূলক এই বইয়ের বিষয়বস্তু রিসার্চ লাইব্রেরীতে নয়, বরং বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে ঘটেছে। প্রতিটি লেখার সাথে কোনো না কোনো বাস্তব ঘটনা বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখা। তাই পড়তে গিয়ে যেন বিষয়গুলো আরো বেশ ভালোভাবে উপলব্ধি করা যায়। মনে হয় এ আমার, আমাদের, আমাদের এই চারিপাশের মানুষগুলোর অব্যক্ত মনের কথা।

বইটির কোথাও পড়তে গিয়ে মনে হয়নি যে এই বিষয়টিকে লেখিকা একপেশে করে ভেবেছেন। কারণ তার প্রতিটি উক্তির সাথে রয়েছে বাস্তব উদাহরণ এবং যুক্তি। যেখানেই মনে প্রশ্ন ওঠার সম্ভাবনা রয়েছে, ঠিক তার কয়েক বাক্য পরেই রয়েছে সেই প্রশ্নের উত্তর। তাই বইটি পড়া শেষে মনে আত্মতৃপ্তি আসে।

প্রথমবার বইটি যখন পড়ি, তখনই খুব ইচ্ছে করছিল একটি পর্যালোচনা লিখব। কিন্তু তখন সেই সুযোগ ছিল না বিধায় আর লিখতে পারি নি। যখন হাতের কাছে ডিভাইস, ইন্টারনেট সংযোগ পেলাম তখনো কেন যেন লেখা হয়ে ওঠে নি। গতকাল দ্বিতীয়বার পড়লাম। আবারো ইচ্ছে হল একটি পর্যালোচনা লিখি। কারণ এই বইটি পড়লে পাঠক হয়তো কিছুক্ষণ ভাববেন। কিছু দুর্বল নারী হয়তো সাহস পাবেন। আমাদের সমাজ হয়তো শিশু নির্যাতনের বিষয়ে আরো সতর্ক হবে। আর এর একটিও যদি আমার লেখার উছিলায় একটিবারের জন্যও হয়, তবে আমি পুনরায় আত্মতৃপ্তি পাবো, যেমনটা পেয়েছিলাম ‘নিষিদ্ধ দিনলিপি’র প্রতিটি ‘এনেকডোটস’ পড়ার পড়ে।

বই: নিষিদ্ধ দিনলিপি
লেখিকা: জেসমিন চৌধুরী
প্রকাশনা: শব্দশৈলী
প্রচ্ছদ:সোহেল আনাম
মূল্য ৩০০ টাকা
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৪ ভোর ৪:৩৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×