somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিঃ হাসান
আমি একজন অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার পরিবার আমার পৃথিবী। ভালোবাসি পরিবার, ভালোবাসি দেশ, তবে সেই ভালোবাসা আল্লাহু সুবহানাহু ওয়া তা'আলা আর তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে বেশি নয়।

মায়াবতী - কোয়েল পাখি

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়ার অভ্যাসটা ছেলেবেলা থেকেই । প্রতিবছর বেশ উৎসাহ নিয়ে পরিবারের সবাই যেতাম বইমেলায় । কিশোর বয়সে জাফর ইকবাল, জুল ভার্ন, একটু পরিণত হতেই শীর্ষেন্দু, সমরেশ, আর বয়সের নিষেধাজ্ঞা কেটে যেতেই রুদ্র, গোস্বামী আর বুদ্ধদেব বসুতে প্রবেশ । আর যখন সুনীলে ডুবলাম, তখন পড়ার সাথে সাথে অল্প-বিস্তর লিখতেও শুরু করলাম । কেমন লিখতাম জানিনা-তবে অভ্যাসটা টিকে গেলো । গ্র্যাজুয়েশনের পর পড়ার সাথে সমানুপাতে ভরতে থাকলো আমার স্টাডির ছোট্ট টেবিলের ডানদিকে সযত্নে সংরক্ষিত সাহিত্য-স্ক্র্যাপবুকের পাতাগুলো । সাহিত্যের বেশ ভালোই সমঝদার বলে মনে হত নিজেকে । সব ঠিকই ছিলো-তবে ২০১৬ এর আগস্টের আগে পর্যন্ত । সাহিত্য-প্রতিভা নামক ফুলটি যবে আমার মধ্যে কেবল ধীরে ধীরে বিকশিত হতে শুরু করছিলো, তখনই হঠাৎ এক গজদন্তী হাসি ঝড় হয়ে এসে সব ভেঙ্গেচুরে খানখান করে দিলো । প্রতিটি পদ্য, প্রতিটি উপন্যাস একজন লেখকের ব্রেইনচাইল্ড । যে মস্তিষ্ক থেকে আমার সেই পদ্যশিশু জন্ম নিবে, যে হৃদয় থেকে নিংড়ে নিংড়ে রস বের করে সাধারণ কথামালায় প্রাণ সঞ্চারিত হয়ে তৈরি হবে একটি উপন্যাস; সেই হৃদয়ে, সেই মস্তিষ্কে সারাক্ষণের জন্য জেঁকে বসলো এক মায়া ভরা মুখশ্রী । সেই হাসি, সেই মুখ আমি যে এক মুহূর্তের জন্যও ভুলতে পারিনা । আমার পৃথিবী, আমার সাহিত্য ভাবনা তখন থেকে শুধু সেই মায়াবতীকে ঘিরে আবর্তিত হতে লাগলো । আর ২১/০২/২০১৭ থেকে ধীরে ধীরে বুঝতে শিখলাম সাহিত্য যে আসলে কী-তা এতোদিন আমি বুঝিনি তিলমাত্রও । যাকে এতোদিন পদ্য ভেবেছি, তা আসলে পদ্য নয়; যেটিকে উপন্যাস ভাবতাম, উপন্যাস নয় আদতে সেটিও । বরং সেই মায়াবতীর প্রতি নিবেদিত আমার প্রতিটি চাহনি একেকটি কবিতা, তার সাথে বলা আমার কথামালা একেকটি গান, যাতে সুরারোপিত হয় আমাকে দেয়া তার দুষ্টু-মিষ্টি গজদন্তী হাসিতে । তার সাথে ব্যয়িত মহাকালের এই ক্ষুদ্র সময়টুকু একটি মহাকাব্য । যে মহাকাব্যের কেবল চতুর্থ অধ্যায় শেষ হলো, এ অনন্ত, অনিঃশেষ মহাকাব্যের উৎসর্গ পাতায় শুধু একটি নামই লেখা-“কোয়েল পাখি”। আর নিঃসন্দেহে বুঝতে পারি এটিই হতে যাচ্ছে আমার শ্রেষ্ঠতম সৃষ্টি । কারণ, সাহিত্য কী-তা এখন আমি জানি !

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×