আমরাই বিশ্বের একমাত্র জাতি যারা স্বাধীনতা অর্জনের খুবই কম সময়ের ব্যাবধানে যথেষ্ট বর্বর হয়ে উঠেছি। ভাবতে পারছি না যে আমরাই একসময় বর্বরতাকে পায়ে পিষে ছিলাম।এই সময়টা হতে পারতো বৈশ্বিকভাবে আমাদের বহুমুখী উন্নয়নের সময়কাল।আফসোস - সরকার কিংবা বিরোধী দল, আমি,আপনি, সে অথবা তিনি সহ বাংলা ভাষার সব সর্বনাম পদ আজ গুরুচণ্ডালী দোষে (যেমনটা আমাদের দেশে - ঐতিহাসিক শাসননামল অনুযায়ী, আমাদের জাতের মানুষদেরও কিছুটা বৈচিত্র্যতা) দুষ্ট।
বাবা,মা,ভাই,বোন,প্রধানমন্ত্রি,আগন্তুক,পরিচিত লোক,বন্ধু, রাজনৈতিক ব্যাক্তিত্ব, শিক্ষানুরাগীসহ এভাবে যত ধরনের সম্বোধন পদ আছে এগুলো সব আজ উপমা (সম্বোধন পদ কিভাবে উপমা হয়ে যায়? আজব! আসেন ব্যাখ্যা করি- উল্লেখিত উপমা কুৎসিত কিছু'র প্রকাশের স্বার্থে ব্যবহৃত) হয়ে গেছে, 'আগুন্তুক লোকটি ভদ্রলোক', 'ভাইয়্যা খুবই লাজুক','প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রতি খুব যত্নশীল','ওমুক ভাই শিক্ষানুরাগী, উনাকে ভোট দেয়া যায়','বন্ধুকে নিয়ে বাহিরে যাওয়া যায়' যাই বলি সবগুলো বাক্যে উপমার ভুল প্রয়োগ হয়েছে। কারন প্রধানমন্ত্রী আমাদের প্রতি মোটেও যত্নশীল না আর আমাদের ভাউয়্যারাও (বিকৃত ভাইয়্যা) বিন্দুমাত্র লাজুক না। বাংলাদেশের কোন ভাউয়্যাই লাজুক নয়,যেমনটা সূর্য কোনদিনই পশ্চিমে উঠে না।এখন আবার যদি বলি সূর্য পশ্চিমেই উদিত হয় তাহলে আবার বাক্যের যোগ্যতা'র অভাব পড়বে। কাঙ্গালী'রা (বিকৃত বাঙ্গালী) মানুষ বললে,এক্ষেত্রেও কাঙ্গালীদের মনুষ্যত্বের অভাব থেকে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


