somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন-কষ্ট

২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি গত অনেকদিন ধরে। ওখান থেকে শুধু ভাইয়্যাকে ফোন করে বলে, 'বাবা আমি কবে ভালো হবো?' মা,ভাইয়্যার কাছে একবারও আমার কথা জিজ্ঞেস করে না। অথচ আমি ইউনিভার্সিটি'র ছুটিতে যখন বাড়িতে থাকতাম মা আমায় ছেড়ে দুই মিনিটের জন্যও কোথাও যেত না।

মা অসুস্থ হলে খুব সহজে ঔষধ খেত না, টাকা খরচ হবে বলে। আমরা তিনটা ভাই পড়ছি, উনার তো আর বিলাসিতা করে সবার মতো ঔষধ খাওয়া চলে না। জীবনে কোন ব্যাপারেই সহজে হাল ছেড়ে দিতো না যে মানুষটা,তারই আজ সুস্থ হওয়ার জন্য কত অপেক্ষা।

উপরের ঘটনাটা ছিল আমার স্বপ্নের।অনেকদিন ধরেই বাবার কথাও ভাবছি যখন তখন, এই মানুষটা আর কত দিনই বা বাঁচবে? আমি যেভাবে রাত-দিন পার করছি জীবনে আর কতোবারই বা বাবার সাথে দেখা হবে!এসব ভেবে যেখানে-সেখানে বয়োজ্যৈষ্ঠ যে কাউকে দেখলেই বাবা, মা কিংবা ভাইয়্যার কথা মনে পড়ে যায়। বাবার সাথে কতো খারাপ ব্যাবহার করেছি, কতো। উহ..!
আশ-পাশের অন্য সব ছেলে-মেয়েদের বাবাদের মতো আমার বাবা তার বাবার দিনে ভিটে-মাটি ছাড়া কিছুই পায় নি বলে, তাকে কতো হাজারবার খোঁটা দিয়েছি।আমার মাকে যখন খুশি তখনই টাকা চেয়ে কত হাজার বার যে ভোগান্তিতে ফেলেছি,তারও হিসেব নেই।

তাদের পৃথিবী ছাড়ার সময় হয়ে গেছে, অথচ যে স্বপ্ন নিয়ে এই দু'টি মানুষ ধান ভানা,হাঁস-মুরগী পালন,বর্গায় ফসল আবাদ,গাভী পালন কিংবা চা-মিষ্টি'র দোকানের ব্যাবসা শুরু করেছিলেন সেই স্বপ্নের ধারে কাছেও আমি যেতে পারি নি এখনো।বাবা-মায়ের বসয় হয়েছে,তাদেরকে ভাইয়্যা শারীরিক পরিশ্রম থেকে মুক্তি দিয়েছে।অভাবের সংসারে একমাত্র বড় ভাই সেই কবে এস.এস.সি পাশ করে (বিজ্ঞান বিভাগ থেকে) বিদেশ চলে গেছে,মাসের পর মাস অর্ধ লাখ করে টাকা পাঠাতো (উপার্জনের সবটুকুই,শুধু নিজের থাকা-খাওয়ার খরচটা ছাড়া)। আমাকে কখনো বলতো না যে, ভাই তুই কিছু একটা কর। এসএসসি শেষ করে ডিপ্লোমা করলাম,বিএসসিও প্রায় শেষ পর্যায়ে, অথচ এখনো কিছু হলো না,ছোট একটা পোস্টে (সহকারী ওয়েব প্রোগ্রামার) চাকুরী করে কোনভাবে আমার রাত-দিন চলে।গতকাল রাতে স্বপ্ন দেখছি আর স্বপ্নে ভাবছিলাম আমার মায়ের চিকিৎসা হবে, ভাইয়্যাও দেশে এসে গেলো- পরিবারের কারো হাতেই তেমন টাকা-পয়সা নেই,আমিও পারছি না মায়ের জন্য কিছু করতে। ভাবতে ভাবতেই স্বপ্নেই কেঁদে উঠলাম,কাঁদতে কাঁদতে ঘুম ভেঙ্গে গেলো ভোর পাঁচটায়।জেগেই মাকে ফোন দিলাম,কাঁদতে কাঁদতে বললাম- মা আমি দুঃস্বপ্ন দেখেছি।মা বললো কী দেখেছিস?আমি কুঁকড়ে-কুঁকড়ে বলে উঠলাম না মা, আমি মুখে নিতে পারবো না,না না না।

আমি জানি স্বপ্ন সুস্বপ্ন আর দুঃস্বপ্ন যাই হউক না কেন, সে বাস্তবতার আভাস দেয়। ঠিক আমার ছোট বেলার মতো করে তাদের শেষ বেলায় আমাকেও তাদের যত্ন নিতে হবে। আমার চেষ্টা চলছে,বাবা-মাকে আমার অর্জিত সব কিছুই বিসর্জন দেয়ার।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×