somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোড-নাইন্টিন

২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মচ্যুত এবং নিজেকে নবী দাবী করা মিশরিয়ান বিজ্ঞানী ড. রাশেদ খলিফা কোরআন গবেষণা করে ‘কোড-নাইন্টিন’ প্রকাশ করেছিলেন, এজন্য তিনি এই আসমানী কিতাবের প্রত্যেকটি হরফ-কে কোরআনের শব্দ-গঠনের নিয়ম ঠিক রেখেই কম্পিউটার ম্যাট্রিক্সে বিন্যাস্ত করেন। তিনি যদিও দাবী করতেন যে, হাদিস কিংবা ইজমা-কিয়াস নয় শুধু কোরআন কে তিনি মান্য করেন। মূলত তিনি কোরআনকেও অস্বীকার করেছেন, পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ আছে- হযরত মোহাম্মাদ সাল্লাহু-আলাইহি-সালাম –এর পরে নবুয়্যতের দরজা কেয়ামত পর্যন্ত বন্ধ। মিশরিয়ান বিজ্ঞানী’র প্রকাশিত থিওরি’র কিছু কন্টেন্ট ছিলো এরকমঃ-

আল-কোরআনের সূরা সমষ্টি (১১৪),যা ১৯ দ্বারা বিভাজ্য। কোরআন পাকে প্রতিটি সূরার শুরুতে (সূরা আত-তাওবা ব্যাতিত) ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ আয়াতটি আছে । প্রতিটি সূরায় একবার করে হলেও সূরা ‘নামল’ -এ এই আয়াতটি দু'বার এসেছে (সূরা'র শুরুতে ছাড়াও এই সূরা'য় হজরত সুলায়মান (আঃ) রানী বিলকিসকে দ্বীনের দাওয়াত দিয়ে চিঠি লিখতে উক্ত চিঠি'র শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ ব্যাবহার করেছেন)। তাই সমগ্র কোরআনে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’-এই আয়াতটিও এসেছে ১১৪ বার, যা ১৯ সংখ্যাটি দ্বারা বিভাজ্য।

সমগ্র কোরআনে ‘ইস্‌ম’ (অর্থ নাম) শব্দটি ১৯ বার এসেছে, যা ১৯ দ্বারা ভাগ করা যায়, 'আল্লাহ' (সৃষ্টিকর্তার মূল নাম) শব্দটি ব্যাবহৃত হয়েছে ২৬৯৮ বার, যা ১৯ দ্বারা বিভাজ্য। ‘রহমান’ (দাতা) শব্দটি ব্যাবহৃত হয়েছে ৫৭ বার, যা ১৯ দ্বারা বিভাজ্য। ‘রহীম’(করুণাময়) শব্দটি ব্যাবহৃত হয়েছে ১১৪ বার, যা ১৯ দ্বারা বিভাজ্য। তাছাড়াও কোরআনে বর্ণিত আল্লাহতায়ালার সর্বমোট নামের সংখ্যা (মূল কিংবা গুনবাচক মিলে) ১১৪ টি, যা ১৯ দ্বারা বিভাজ্য।

কোরআন পাকে 'রসূল' ও 'রব' শব্দ দু'টি এসেছে ৫১৩ বার ও ১৫২ বার, যারা উভয়েই ১৯ দ্বারা বিভাজ্য। ‘ইবাদত’ ও 'আবেদ' কোরআনে এই শব্দ দু'টি এসেছে ১৯ বার ও ১৫২ বার, এবং উভয়েই ১৯ দ্বারা বিভাজ্য।

কোরআন মাজিদে বিছিন্ন হরফের (যেমন 'আলিফ লাম মীম' বা 'আলিফ লাম রা', যে সকল হরফের রহস্য শুধু আল্লাহ্‌ আর তার রাসুলই ভালো জানেন) সমষ্টি ৫৭, যা ১৯ দ্বারা বিভাজ্য। শুধু তাই নয় এই বিচ্ছিন্ন হরফগুলো যত সংখ্যকবার এসেছে উক্ত সংখ্যা সমূহও ১৯ দ্বারা বিভাজ্য।

১৯ সংখ্যার গানিতিক সেটেলমেন্ট নিয়েই এই ফর্মুলা করা হয়েছে বলে ড. রশিদ মনে করেন। মানুষ দুই নম্বর হলেও গবেষণা’তো চমৎকার।

তথ্য সুত্রঃ
https://en.wikipedia.org/wiki/Rashad_Khalifa


সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×