somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রাজুয়েশান চাই, বিদায় না

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছল-ছল চোখে মর্মান্তিক আরেকটা দিন, আরেকটা রাত, আরেকটা শুক্রবারে হয়ে গেলো – আমাদের ফেয়ারওয়েল - ১৩ ইনটেক (ইভিনিং),কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, বিইউবিটি।

খুব স্বাভাবিক চলে যাওয়াটা, খুব স্বাভাবিক বিদায় বলাটা তবে কোনভাবেই এটা স্বাভাবিক না যে আমাদের সাথের এতোগুলো মুখকে একসাথে আর না পাওয়া'টা, আর এটাও কোনভাবেই স্বাভাবিক না যে, এতোগুলো কোর্স টিচার, লেকচারার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যারদের সান্নিধ্য ঠিক আগের মতো করে না পাওয়া'টা।

Imran Ahmed স্যার - যাকে সবাই থার্টিন্থ ইনটেকে (ইভিনিং)-এর বাবা-মা বলেই জানেন, স্যার আপনি বলেছেন আমরা আপনার বড়ই আপন, কতো আপন হয়তো আমরাও জানতাম না এতো দিন, যতগুলো দিন আমাদের পাশে ছিলেন। প্রথাগত সিলেবাসের বাহিরেও AI-এর ক্লাসে প্রজেক্টরে মুভি দেখা, সেই স্টাইলিশ আর লাউডী ক্লাস প্রেজেন্টেশান কখনোই ভুলবো না স্যার। আজ আপনার চেহারা'টা না দেখতে পেয়ে বিদায়ের ব্যাথা মনে হয় মাথার উপর দিয়ে গেছে।

Hasnat - স্যার, এই একজন ভিন্ন গ্রহের মানুষ আছেন, যিনি আমাদের কোন কোর্স টিচার না হয়েও সেই আপন হয়ে আছেন, অনেক আগে থেকেই। ম্যাগাজিনের জন্য নাম দিলেন, প্রচ্ছদ-ভাবনাটাও স্যার আপনার, স্যারদের রিভিও নেয়া থেকে চেয়ারম্যান স্যারের সাইন, ইনভাইটেশান লেটার কিংবা ম্যাগাজিন-কন্টেন্ট কতো কিছু নিয়ে পিড়া-পিড়ি করেছি আপনার সাথে। আমি কনফার্ম অন্য যে কেউ হলে অনেক আগেই বলে দিতেন - বাবা তোমাদের কাজ তোমরা করো, আমি তোমাদের সাথে নেই ! আপনি শুধু বলেছেন - সম্ভব। আপনার চাওয়া'র সবটুকু আমরা পুরন করতে পারিনি। আপনাকেও স্যার পাইনি আজ, আমরা সত্যিই দুর্ভাগা।

Asif Muhammad Yousuf - স্যার, যিনির কাছে কথা বলার জন্য এতো ফ্লোর পাবো আশাই করি নি, সবকিছুর পরও এতো দূর থেকে আজকের প্রোগ্রামের ব্যাপারে আপনার নির্দেশনা পেয়ে আমরা ধন্য (মোবাইল ফোনে)। খুব অল্প সময়ে অনেক কিছু মাথায় এমন ভাবে জেঁকে বসেছিল যে - ভুলেই গেছি স্যার আজকে আপনার ক্লাসই নেই ইউনিভার্সিটিতে। আপনাকে সত্যিই মিস করলাম।

Md Mahbubur Rahman - স্যার , এতো আন্তরিক হয়ে অসাধারন একটি কথা এক টুকরো সাদা কাগজে লিখে দিয়েছিলেন - 'তোমাদের অর্জিত ডিগ্রী'র সম্মান বাঁচানোর দায়টা তোমাদেরই।'প্রোগ্রামে এসে বলেছেন - 'You are the brand ambassador of BUBT.' আমাদের কপাল পোড়া যে - আপনি আমাদের কোর্স টিচার ছিলেন না।

Suman Saha স্যার আপনার সাথে আমরা পাবলিক ইউনিভার্সিটি'র স্টুডেন্টদের মতো আচরন করেছি, মন থেকে মাফ করবেন আমাদেরকে। অনেক কাঠ-খোর পুড়িয়ে অপারেটিং সিস্টেম - সাবজেক্ট'টা আমাদের বুঝাতেন। আপনার জ্ঞান-গর্ব ক্লাস আমাদের Enriched করেছে অনেক অনেক।

Shahiduzzaman - স্যার, Amit Kumar Nath স্যার, Shamim Reza Sajib স্যার আজকের প্রোগ্রামে আপনাদের সরব উপস্থিতি আমাদের মনে থাকবে সারা জীবন।

Saifur Rahman Dipu স্যারের কল্যাণে C আর ডাটা স্ট্রাকচার ক্লাসগুলো আমাদের কাছে ছিল পানি-ভাত। বিইউবিটি'র অন্যতম অভিজ্ঞ -এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও প্রাক্তন চেয়ারম্যান স্যার কে আমাদের কোর্স টিচার হিসেবে পেয়ে আমরা কৃতজ্ঞ। খুব খুব খুশি হতাম যদি আজও স্যার আমাদের সাথে থাকতেন।

আমরা যে ইঞ্জিনিয়ারদের কোন জাতের মধ্যেই পড়তাম না, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন মি.র. রিপন স্যার, নেটওয়ার্কিং ক্লাস থেকে অন্তত রিয়েল লাইফ নেটওয়ার্কিং কিছুটা হলেও আয়ত্ত করতে পেরেছি আমরা। আজকে কৃতজ্ঞ চিত্তে আপনার কথা স্মরণ করছি। দোয়া করবেন যেন পিঁপড়ে'র অবজেক্ট শিফটিং-এর মতো আমরাও জ্ঞান শিফট করতে পারি দেশ থেকে বিদেশে।

Masudul Islam স্যার, চলতি সেমিস্টারে আমাদের ওয়েব ডাটাবেস প্রোগ্রামিং-এর টিচার। অনেক গুছানো আর পরিপাটি কনসেপ্ট-নিয়ে আমাদের মতো নিরেট মাথা'র ছেলে-মেয়েদের মানুষ করার শেষ দায়িত্বটুকু কাধে নেয়ার জন্য সত্যিই আমরা আপনার মোস্ট অবিডিয়েন্ট হয়ে থাকলাম।

Sadia Nowrin ম্যাম, খুব কষ্ট লাগে ভেবে আগেও এখনও যে, এতো-এতো কথা বলেও আমাদের ক্লাস-টেস্ট, কুইজ-টেস্টগুলোতে ঠিক আপনার মনের মতো করে আমরা মার্কস পাই নি। আমরা যা ফাঁকিবাজ, প্রস্তুতি না নিয়েই যে, ক্লাস-টেস্টগুলোতে বসে যেতাম সেটাতো আপনি জানতেনই না। শিক্ষকতায় ইভিনিং-এ আপনার প্রথম ব্যাচ হতে পেরে আমরা রোমাঞ্চিত।

Shamim Ahmed স্যার - java, Compiler Design- এতো মারাত্মক সব সাবজেক্টগুলোর ক্লাস এতো যত্ন করে পড়িয়েছেন, আজও আমাদের কম্পিউটারের হার্ড-ডিস্কে আপনার সাবজেক্টগুলোর অনেক আসাইনমেন্ট সংরক্ষিত আছে।

আমরা এখনো Atiqur Rahman স্যারের গোল্লায় যাওয়া স্টুডেন্ট, স্যার আপনার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ- বুঝানোর ধরনটা এখনো ভুলিনি। আমাদের যত উদ্ভট প্রশ্নই থাকতো, তার একটা না একটা লজিকেল ব্যাখ্যা আপনার ঝুলিতে থাকতোই।

নিউম্যারিকেল আনালাইসিস -এর ক্লাস টা জাস্ট সেই লাগতো শুধু Ahmed Shoeb Al Hasan- স্যারের কল্যাণে। আজ বিদায় বেলায় খুব চেয়েছিলাম স্যার কে, ভাগ্য আমাদের সহায় ছিল না।

Syful Islam Mahfuz স্যার, অসাধারন ফোর্সের মাধ্যমে আমাদের সেরাটুকু বের করে আনার চেষ্টায় লিপ্ত থাকতেন, খুব ইনজয় করতাম স্যারের ক্লাস।

অফিশিয়ালি আজকের বিদায়ের রাতেও শাসন পেয়ে বুঝেছি আমরা এখনো অন্তত Mohammad Raisul Alam স্যারের পর হয়ে যাইনি।

Orko Khokon - স্যার যার পৃথিবী ভোলানো হাসি আর বাচন ভঙ্গী দেখলেই মনটা কেমন ভালো হয়ে যায়। বোঝায় ভার যে, উনিই আমাদের চেয়ারম্যান স্যার। আমাদের সৌভাগ্য যে, উনি আমাদের কোর্স টিচার ছিলেন। আজকের প্রোগ্রামে বলেছিলেন - 'সমাপিকা' আর অন্য সবার জন্য একটা এক্সাম্পল হয়ে থাকলো।আমাদেরকে ক্রেডিট দিতেও ভুল করলেন না, পড়া-শুনা কিংবা পারিপার্শ্বিক অন্য সব কাজেও।আমাদের সাথে অন্য সব স্যারদেরকে নিয়ে কেক কাটলেন, ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করলেন, ফটো-সেশান করলেন। একেবারে ভাইয়ের ভাই হয়ে মিশে একাকার হয়ে গেলেন আমাদের সাথে।

AH Gazi , #নীলা, Hafizur Rahaman , Ashik Ahsan ,Atiqur Rahman Sabbir Ahmed , Fatima Akhter , Ashiqur Azad , Masud Bin Ahmed Rana আর Imtiaz Shajid অনেক অনেক কষ্ট করেছিস তোরা। ভালোবাসা রইলো ১৩ ইনটেকের আর অন্য সব্বার প্রতি। যে যেখানেই থাকিস, ভালো থাকিস। আর কি বলি - শেষ করছি আমার চার'টা লাইন দিয়ে -

'আজকের শুক্রবার'টার মগজে আবেগ আর চোখে জল ছিলো,
সৃতি'র পাতা নাড়া দিয়ে ক্লাস করার কষ্টটুকু নিয়ে গেলো।
শুনো দাদু, এমন এক শুক্রবার এসেছিলো -
যে শুক্রবার অন্তত পঞ্চাশ'টা জ্যান্ত মানুষ খুন করলো।'
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×